সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মর্মান্তিক বিমান দুর্ঘটনা ওড়িশায়। শনিবার দুপুরে জরুরি অবতরণের সময় রাউরকেল্লায় আছড়ে পড়ল একটি চাটার্ড বিমান। দুর্ঘটনার ২ জন পাইলট-সহ মোট ৬ জন যাত্রী ছিলেন। দুর্ঘটনার জেরে তাঁরা আহত হলেও প্রাণহানির কোনও খবর নেই। তবে মুখ থুবড়ে পড়ার জেরে বিমানের সামনের অংশ ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।
ডিজিসিএ-র তরফে জানানো হয়েছে, শনিবার দুপুর ১২টা ২৭ নাগাদ ভুবনেশ্বর থেকে রওনা হয়েছিল বিমানটি। পাইলট-সহ মোট ৬ জন সওয়ারি ছিলেন বিমানে। তবে রাউরকেল্লায় নির্ধারিত গন্তব্যে পৌঁছনোর ৪ নটিক্যাল মাইল আগে জলদা এলাকায় দুর্ঘটনার মুখে পড়ে বিমানটি। প্রাথমিকভাবে অনুমান, বিমানটিতে কোনওরকম যান্ত্রিক ত্রুটি দেখা দেওয়ায় জরুরি অবতরণের সিদ্ধান্ত নেন পাইলট। অবতরণের সময় মুখ থুবড়ে পড়ে সেটি। দুর্ঘটনার পরপরই ঘটনাস্থলে পৌঁছয় দমকল ও পুলিশ। যাত্রীদের উদ্ধার করে স্থানীয় দুটি হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এদিকে দুর্ঘটনার কারণ জানতে বিশেষজ্ঞদের সাহায্য নেওয়া হচ্ছে। বিমানটিকে খুঁটিয়ে পরীক্ষা করার পাশাপাশি খতিয়ে দেখা হচ্ছে নথিপত্র। অনুমান করা হচ্ছে, রক্ষণাবেক্ষণের অভাবের জেরে সেটিতে আগে থেকেই যান্ত্রিক ত্রুটি ছিল। যার জেরেই এই দুর্ঘটনা ঘটে। প্রশাসনের তরফে জানানো হয়েছে, বিমানটিতে ছিলেন দুজন পাইলট, ক্যাপ্টেন নবীন কাদাঙ্গা, সহ-ক্যাপ্টেন তরুণ শ্রীবাস্তব। এছাড়া ৪ যাত্রী হলেন, সুশান্তকুমার বিওয়াল, অনিতা সাউ, সুনীল আগরওয়াল, সবিতা আগরওয়াল। বর্তমানে সকলেই হাসপাতালে চিকিৎসাধীন। যদিও কারও আঘাতই গুরুতর নয়।
সর্বশেষ খবর
-
‘তুষ্টিকরণে চাপা পড়েছিল উন্নয়ন’, সনাতনীদের অনুষ্ঠানে বাংলার ইতিহাস স্মরণ শুভেন্দুর
-
মেয়রের ইস্তফার পরেই বিধাননগর পুরনিগমে বসল প্রশাসক, হাওড়া পুরসভাতেও নয়া কমিশনার
-
তোলাবাজির অভিযোগে গ্রেপ্তার তৃণমূল কাউন্সিলর বাপ্পাদিত্য, ‘চোর’ স্লোগান জনতার
-
ঝড়-বৃষ্টি, হড়পা বানে বিপর্যস্ত উত্তরের বিস্তীর্ণ এলাকা, সিকিমে ভূমিধসে মৃত ১, নিখোঁজ ৪
-
বঙ্গে সাংগঠনিক রদবদলের পথে বিজেপি, দিল্লিতে শমীক-বনসল দীর্ঘ বৈঠক