সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: গতকাল কেন্দ্রীয় বাজেট ঘোষণার পরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি দাবি করেছিলেন, সাধারণ-মধ্যবিত্তের স্বপ্নপূরণ হয়েছে বাজেটে। দিল্লি বিধানসভা ভোটের আগে আরও একবার জনতা-জনার্দনের পাশে মোদি। রবিবার তিনি রাজধানীর বাসিন্দাদের প্রতিশ্রুতি দিলেন, দিল্লিতে বিজেপি ক্ষমতায় এলে বস্তি উচ্ছেদ হবে না। আচমকা একথা বললেন কেন মোদি?
কিছুদিন আগেই আপ প্রধান অরবিন্দ কেজরিওয়াল বিজেপিকে তোপ দেগে বলেন, বিজেপি ক্ষমতায় এলেই বস্তিবাসীর উপর হামলা চালাবে। এদিন দিল্লির আরকে পুরমে ভোটপ্রচারে পালটা মোদি বলেন, “দিল্লিতে একটি বস্তিও ভাঙা হবে না। আমরা কেবল দেখানদারির জন্য কোনও ঘোষণা করি না, আমরা বাজেটে প্রতিশ্রুতি পূরণ করি।” আম আদমি পার্টি গুজব ছড়িয়ে মানুষকে ভুল পথে চালিত করছে বলেও অভিযোগ করেন তিনি।
আমজনতাকে মোদি প্রতিশ্রুতি দেন, বিজেপি ক্ষমতায় এলেও জনকল্যাণমূলক সরকারি প্রকল্পগুলি বন্ধ হবে না। প্রধানমন্ত্রীর কথায়, “জনস্বার্থ রক্ষাই আমাদের প্রধান লক্ষ্য। ক্ষমতায় আসার পর সরকারি প্রকল্পগুলি বন্ধ হবে না।” এদিন নিজে ভাষণে রাজধানীর প্রাদেশিক রাজনীতির আবেগ উসকে দেন মোদি। তিনি বলেন, “আমি ওঁদের আবেগকে বুঝতে পারি, কারণ আমিও পূর্বাঞ্চলের একজন সাংসদ। কোভিডের সময় কিছু রাজনৈতিক দল তাঁদের সঙ্গে খারাপ আচরণ করেছিল। তাঁদের দিল্লি থেকে বের করে দেওয়ারও চেষ্টা হয়েছিল। তবে বিজেপি সরকার সর্বদা পূর্বাঞ্চল ও বিহারের জনগণকে সমর্থন করবে।”
উল্লেখ্য, দিল্লিতে ৭০টি বিধানসভার নির্বাচন হবে এক দফায় আগামী ৫ ফেব্রুয়ারি। ফল ঘোষণা হবে ৮ ফেব্রুয়ারি। তার আগে যুযুধান প্রধান দুই পক্ষ বিজেপি এবং আপের মধ্যে চরমে রাজনৈতিক লড়াই। প্রচার চালাচ্ছে তুলনায় কম জোরি তৃতীয়পক্ষ কংগ্রেসও।
সর্বশেষ খবর
-
ভারতকে বয়কটের পালটা কোন পদক্ষেপ? বাংলাদেশ সফর নিয়ে বড় সিদ্ধান্ত গম্ভীরদের বোর্ডের
-
‘টক্সিক’-এ যশের সঙ্গে রগরগে যৌনতা! কিয়ারাকে কটাক্ষ করতেই মুখ খুললেন স্বামী সিদ্ধার্থ
-
অজুহাত নয়, রাত ১১টাতেও শরীরচর্চা! ফাঁস রাহুল গান্ধীর ফিট থাকার ‘ফর্মুলা’
-
মাসিক ভাতা ও বিনামূল্যে বাসযাত্রার সুযোগ, ‘লোকতন্ত্র সেনানী’দের সংবর্ধনা মুখ্যমন্ত্রী শুভেন্দুর
-
সমাবর্তনে প্রধান বিচারপতিকে আমন্ত্রণে ক্ষোভ, ‘ছাত্রসমাজের প্রতি উনি উদাসীন’, প্রতিবাদে ৪৫০ আইন পড়ুয়া