সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মার্কিন সংস্থাগুলিকে ভারতে নিষিদ্ধ করা হোক। শুল্কযুদ্ধের আবহে কেন্দ্রের কাছে এমনই আর্জি জানালেন ভারতীয় কিষাণ ইউনিয়নের (চাদুনি) প্রধান গুরনাম সিং চাদুনি।
তিনি বলেন, “আমেরিকা ভারতের উপর অনেক বেশি হারে শুল্ক আরোপ করেছে। নয়াদিল্লিরও উচিত এর পালটা দেওয়া। মার্কিন সংস্থাগুলিকে ভারতের মাটিতে নিষিদ্ধ করা হোক। গুরনাম আরও বলেন, “আমেরিকা যখন আমাদের বিরুদ্ধে এরকম পদক্ষেপ করছে। তখন আমাদেরও উচিত এর কড়া জবাব দেওয়া। মার্কিন সংস্থাগুলি সর্বত্র তাদের ব্যবসার প্রসার ঘটাচ্ছে। এটা বন্ধ করতে হবে। সংস্থাগুলিকে ভারতে নিষিদ্ধ করা উচিত। আমরা চাই না কেউ আমাদের উপর কিছু চাপিয়ে দিক। এখনই যদি আমরা কড়া ব্যবস্থা না নিই, তাহলে ভবিষ্যতে আমেরিকা এধরনের কাজ চালিয়ে এবং হুমকি দিয়ে যাবে।”
প্রসঙ্গত, মার্কিন প্রেসিডেন্ট ভারতের উপর অতিরিক্ত ২৫ শতাংশ শুল্ক চাপিয়েছেন। তাঁর কথায়, “রাশিয়া থেকে ভারত এখনও তেল কেনা চালিয়ে যাচ্ছে। তার শাস্তিস্বরূপ বাড়তি কর বসানো হল ভারতীয় পণ্যের উপর।” অর্থাৎ এবার ভারতীয় পণ্যের উপর মোট ৫০ শতাংশ শুল্ক আরোপ করবে আমেরিকা। ট্রাম্পের এই ঘোষণার পরেই দীর্ঘ বিবৃতি প্রকাশ করে ভারতকে একহাত নেয় বিদেশমন্ত্রক।
সর্বশেষ খবর
-
উজবেকিস্তানের সঙ্গে দীর্ঘমেয়াদি ইউরেনিয়াম চুক্তি! ‘সফল’ বৈঠক শেষে মোদিকে সর্বোচ্চ সম্মান
-
‘সবার জন্য শিক্ষা চাই দেশবিরোধী স্লোগান?’, যাদবপুরের দেওয়ালে চুনকাম নিয়ে প্রশ্ন শতরূপদের
-
পুজোর আগে দক্ষিণ দিনাজপুর সফরে মুখ্যমন্ত্রী, গতি পাবে বিমানবন্দরের কাজ! নজরে একাধিক প্রকল্পও
-
৩ মাসের শিশুকে ‘মেয়াদোত্তীর্ণ’ ভ্যাকসিন, মৃত্যু! হুলস্থুল হরিণঘাটায়
-
মহাপ্রলয় গিলে খেয়েছে গোটা গ্রাম, কীভাবে ১৬৪৩ পড়ুয়ার প্রাণ বাঁচালেন এক শিক্ষক?