Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২০ ভাদ্র ১৪৩৩
  • সোমবার
  • ৭ সেপ্টেম্বর ২০২৬
SIR

বামশাসিত কেরল এবং তিন ‘গেরুয়া’ রাজ্যে শেষ এসআইআর প্রক্রিয়া, কোন রাজ্যে কত ভোটার বাদ?

চার রাজ্যে ভোটার তালিকা থেকে বাদ ৯৯ লক্ষ ৫৮ হাজার নাম। শনিবার জাতীয় নির্বাচন কমিশনের পক্ষ থেকে মধ্যপ্রদেশ, রাজস্থান, ছত্তিশগড় ও কেরলের চূড়ান্ত তালিকা প্রকাশ করা হয়েছে। এই চার রাজ্যে এসআইআর প্রক্রিয়ায় মোট ৯৯ লক্ষ ৫৮ হাজার ভোটারের নাম বাদ পড়েছে বলেই জানা গিয়েছে।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: ফেব্রুয়ারি ২২, ২০২৬, ১০:৫২

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: ফেব্রুয়ারি ২২, ২০২৬, ১০:৫২

options
link
বামশাসিত কেরল এবং তিন ‘গেরুয়া’ রাজ্যে শেষ এসআইআর প্রক্রিয়া, কোন রাজ্যে কত ভোটার বাদ? zoom
ফাইল চিত্র।
Advertisement

চার রাজ্যে ভোটার তালিকা থেকে বাদ ৯৯ লক্ষ ৫৮ হাজার নাম। শনিবার জাতীয় নির্বাচন কমিশনের পক্ষ থেকে মধ্যপ্রদেশ, রাজস্থান, ছত্তিশগড় ও কেরলের চূড়ান্ত তালিকা প্রকাশ করা হয়েছে। এই চার রাজ্যে এসআইআর প্রক্রিয়ায় মোট ৯৯ লক্ষ ৫৮ হাজার ভোটারের নাম বাদ পড়েছে বলেই জানা গিয়েছে।

প্রধানমন্ত্রীর নিজের রাজ্য গুজরাটে এসআইআর প্রক্রিয়ায় ভোটার তালিকা থেকে আটষট্টি লক্ষ নাম বাদ পড়েছে।

কমিশনের দেওয়া তথ্য অনুযায়ী, মধ্যপ্রদেশের মোট ভোটার ৫.৩৯ কোটি। সেখানেই সবচেয়ে বেশি, প্রায় ৩৪.২৫ লক্ষ নাম তালিকা থেকে বাদ গিয়েছে। রাজস্থানের মোট ভোটার দাঁড়িয়েছে ৫.১৫ কোটি। বাদ পড়েছে ৩১.৩৬ লক্ষ নাম। ছত্তিশগড়ের ১.৮৭ কোটি ভোটারের তালিকা প্রকাশিত হয়েছে, যেখানে মুছে গিয়েছে ২৪.৯৯ লক্ষ নাম। অন্যদিকে, কেরলের মোট ভোটার ২.৬৯ কোটি এবং বাদ পড়েছে ৮.৯৭লক্ষ নাম। নির্বাচন কমিশন সূত্রে জানা গিয়েছে, মৃত্যু, ঠিকানা পরিবর্তন, বা একাধিকবার নাম থাকা- এ ধরনের কারণেই বেশিরভাগ নাম বাদ দেওয়া হয়েছে। কমিশনের দাবি, এই প্রক্রিয়ার মাধ্যমে ভোটার তালিকা আরও নির্ভুল করা হচ্ছে।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

প্রসঙ্গত, এর আগে লাক্ষদ্বীপ, পুদুচেরি এবং গুজরাতের সংশোধিত ভোটার তালিকাও প্রকাশিত হয়েছে। তাতে প্রধানমন্ত্রীর নিজের রাজ্য গুজরাটে এসআইআর প্রক্রিয়ায় ভোটার তালিকা থেকে আটষট্টি লক্ষ নাম বাদ পড়েছে।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.