সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: হুজুর আমি বেঁচে আছি! পোস্টার নিয়ে জেলাশাসকের অফিসের সামনে বসে রয়েছেন এক মহিলা। না এটা কোনও সিনেমার দৃশ্য নয়। বাস্তবে এমনটা ঘটেছে উত্তরপ্রদেশের বালিয়া জেলায়। কিন্তু কেন এমন পোস্টার নিয়ে জেলাশাসকের অফিসের কড়া নাড়তে হল ওই মহিলাকে?
জানা গিয়েছে, শারদা দেবী নামে ওই মহিলার অভিযোগ তুতো ভাইয়েরা তাঁর ‘ভুয়ো’ মৃত্যু শংসাপত্র বের করে সম্পত্তি হাতানোর চেষ্টা করছে। তাই নিজেকে ‘জীবিত’ প্রমাণ করতেই সকল প্রমাণপত্র নিয়ে জেলাশাসকের কাছে ছুটে গিয়েছেন শারদা দেবী। তাঁর কথায়, “আমি বাবার একমাত্র সন্তান। মৃত্যুর আগে বাবা তাঁর সব সম্পত্তি আমাকে উইল করে দিয়ে গিয়েছেন। কিন্তু ওই সম্পত্তি হাতানোর ছক কষেছে তুতো ভাইয়েরা। তাই তাঁরা ভুয়ো শংসাপত্র বের করে আমাকে মৃত ঘোষণা করতে চাইছে।”
শারদা জানান, এই ঘটনা সামনে আসার পর থেকে একের পর এক সরকারি দপ্তরে গিয়েছেন। কিন্তু কোথাও কোনও সুরাহা হয়নি। তাই বাধ্য হয়ে জেলাশাসকের কাছে এসেছেন ন্যায় বিচারের আশায়। এদিকে বিষয়টি নিয়ে জেলাশাসক রবীন্দ্র কুমার বলেন, “শারদা দেবী নামে এক মহিলা এসেছিলেন। তিনি বেশকিছু অভিযোগ জানিয়েছেন। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।” জেলাশাসক আরও জানান, ওই মহিলা যে সকল নথি দেখিয়েছেন তাতে প্রাথমিক ভাবে মনে হচ্ছে তাঁর বাবা ওই সম্পত্তি মেয়েকে উইল করে দিয়ে গিয়েছিলেন। সেই অনুযায়ী মিউটেশন হয়েছিল। পরে ওই মহিলার মৃত্যু শংসাপত্র বের করে অন্যায়ভাবে মিউটেশনের চেষ্টা করা হয়। তিনি বলেন, “মহকুমা শাসককে এই নিয়ে এক সপ্তাহের মধ্যে রিপোর্ট দিতে বলা হয়েছে। যদি মৃত্যু শংসাপত্র নিয়ে জালিয়াতির প্রমান মেলে তাহলে এই কাজের সঙ্গে যে বা যাঁরা জড়িত, সকলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।”
সর্বশেষ খবর
-
প্রতিবাদের নামে নিউ ইয়র্কে তেরঙ্গার অপমান! ‘বিরাট মূল্য চোকাতে হবে’, হুঁশিয়ারি দিল্লির
-
মুখে মদের গন্ধ? সাবধান! আরও আধুনিক ব্রেথ অ্যানালাইজার নিয়ে ময়দানে লালবাজার
-
ক্যামাক স্ট্রিট কাণ্ডে থানায় গরহাজির ডেরেক, হাজিরা দেবেন অভিষেক?
-
চাকরিপ্রার্থীদের জন্য সুখবর, ১ বছরের মধ্যে সব দপ্তরের শূন্যপদে নিয়োগের সিদ্ধান্ত রাজ্যের!
-
নিম্নচাপের ফাঁড়া কাটছেই না! বৃষ্টিতে ভিজবে কোন কোন জেলা? জেনে নিন পূর্বাভাস