Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২২ ভাদ্র ১৪৩৩
  • বুধবার
  • ৯ সেপ্টেম্বর ২০২৬
AAP

আপে যোগ গ্যাংস্টার গুরপ্রীতের! ‘খুন করে রাজনীতিতে’, কেজরির দলকে তোপ সিধু মুসেওয়ালার বাবার

রবিবার ফিরোজপুরের একটি অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী ভগবন্ত মানের হাত ধরে আপে যোগ দেয় গ্যাংস্টার গুরপ্রীত। সে ফিরোজপুর জেলার মুডকির বাসিন্দা। ২০১৬ সালের নভেম্বরে দুঃসাহসিক নাভা জেল ভাঙার ঘটনায় তার নাম জড়ায়। কয়েকজন সশস্ত্র দুষ্কৃতী জেলে হামলা চালিয়ে হরমিন্দর সিং মিন্টু-সহ ছয় বন্দিকে মুক্ত করে। সেই ঘটনায় অন্যতম প্রধান অভিযুক্ত হিসাবে গুরপ্রীতকে চিহ্নিত করে পুলিশ।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: সেপ্টেম্বর ৭, ২০২৬, ১৯:৪৪

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: সেপ্টেম্বর ৭, ২০২৬, ১৯:৪৪

options
link
আপে যোগ গ্যাংস্টার গুরপ্রীতের! ‘খুন করে রাজনীতিতে’, কেজরির দলকে তোপ সিধু মুসেওয়ালার বাবার zoom
আপে যোগ দিলেন গ্যাংস্টার গুরপ্রীত সিং। ছবি: সংগৃহীত।
Advertisement

পাঞ্জাবে বিধানসভা ভোটের আগে আম আদমি পার্টি (আপ)(AAP)-তে যোগ দিয়েছে গ্যাংস্টার গুরপ্রীত সিং। যা নিয়ে চলছে জোর বিতর্ক। এই পরিস্থিতিতে অরবিন্দ কেজরিওয়ালের দলকে তোপ দাগলেন প্রয়াত পাঞ্জাবি গায়ক সিধু মুসেওয়ালার বাবা বলকৌর সিং। তাঁর অভিযোগ, যাদের অপরাধমূলক কর্মকাণ্ডের ইতিহাস রয়েছে, তাদের রাজনীতিতে আনছে রাজ্যের শাসকদল আপ।

সোমবার মানসায় আয়োজিত এক কর্মীসভায় বক্তব্য রাখছিলেন বলকৌর। সেখানে আপের এই সিদ্ধান্তের সমালোচনা করেন তিনি। দাবি করেন, পাঞ্জাবের আসন্ন বিধানসভা নির্বাচনে প্রায় ১৫ জন গ্যাংস্টার প্রতিদ্বন্দ্বিতা করতে পারেন। তাঁর অভিযোগ, আপে ‘সেবক’-এর চেয়ে গ্যাংস্টারের সংখ্যাই বেশি। বলকৌর বলেন, “আগে দু’চারটে খুন করো। তারপর নির্বাচনে লড়ে সরাসরি বিধানসভায় পৌঁছে যাও।” তিনি আরও বলেন, “পাঞ্জাবের জনগণকেই শেষ পর্যন্ত সিদ্ধান্ত নিতে হবে – তারা কি ফৌজদারি অপরাধে অভিযুক্তদের বিধানসভায় পাঠাতে চায়, নাকি সৎ ও যোগ্য প্রতিনিধিদের নির্বাচিত করতে চায়, যাঁরা মানুষের সমস্যার কথা তুলে ধরবেন। যাঁরা জনগণের অধিকারের জন্য লড়াই করবেন।”

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

উল্লেখ্য, রবিবার ফিরোজপুরের একটি অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী ভগবন্ত মানের হাত ধরে আপে যোগ দেয় গ্যাংস্টার গুরপ্রীত। সে ফিরোজপুর জেলার মুডকির বাসিন্দা। ২০১৬ সালের নভেম্বরে দুঃসাহসিক নাভা জেল ভাঙার ঘটনায় তার নাম জড়ায়। কয়েকজন সশস্ত্র দুষ্কৃতী জেলে হামলা চালিয়ে হরমিন্দর সিং মিন্টু-সহ ছয় বন্দিকে মুক্ত করে। সেই ঘটনায় অন্যতম প্রধান অভিযুক্ত হিসাবে গুরপ্রীতকে চিহ্নিত করে পুলিশ। এরপর ২০১৭ সালে তাকে গ্রেপ্তার করা হয়। পরবর্তীতে দোষী সাব্যস্ত হয় গুরপ্রীত। সেই গ্যাংস্টারই এবার কেজরিওয়ালের দলে।সূত্রের খবর, জিরা বিধানসভা কেন্দ্র থেকে তাকে প্রার্থী করতে পারে আপ। 

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.