সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: হরিয়ানায় আবারও দুষ্কৃতী তাণ্ডব! বৃহস্পতিবার রাতের অন্ধকারে শপিংমলের বাইরে চলল গুলি। নিহত এক। এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।
জানা গিয়েছে, পঞ্চকুলায় অজ্ঞাত পরিচয় কয়েকজন দুষ্কৃতি পরপর কয়েক রাউন্ড গুলি চালায়। ঘটনাটি ঘটে বৃহস্পতিবার রাত ১১টা নাগাদ। পুলিশ সূত্রে খবর, পঞ্চকুলার একটি মলের সামনে জনবহুল এলাকায় এই ঘটনাটি ঘটে। জনবহুল এলাকায় এমন কাণ্ড ঘটে যাওয়ায় খুব স্বাভাবিক ভাবেই আইনশৃঙ্খলা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। ঘটনায় ব্যাপক আতঙ্ক ছড়িয়েছে বলে জানা যাচ্ছে।
পুলিশ সূত্রে খবর, স্থানীয়রাই এই ঘটনা সম্পর্কে পুলিশকে প্রথম খবর দেন। পরে ঘটনাস্থলে গিয়ে পুলিশ তদন্ত শুরু করে। এই দুষ্কৃতি কাণ্ডে মৃত্যু হয়েছে সোনু নোল নামে এক ব্যক্তির। আহত হয়েছেন একাধিক। মলের বাইরে হঠাৎ কেনই বা গুলি চলল তা নিয়েও রয়েছে ধোঁয়াশা। ঘটনাস্থলে সিসিটিভি ঘেঁটে দোষীদের ইতিমধ্যেই চিহ্নিত করেছেন পুলিশ। হরিয়ানা পুলিশ তদন্ত শুরু করে বেশ কিছু সূত্র হাতে পেয়েছে। তদন্তের অগ্রগতির স্বার্থে মুখ খুলতে চাননি ডেপুটি পুলিশ কমিশনার সৃষ্টি গুপ্তা।
সর্বশেষ খবর
-
বদলে যাবে সোদপুর ও খড়দহ স্টেশনের নাম! রেলমন্ত্রকে প্রস্তাব মন্ত্রী কল্যাণ চক্রবর্তীর
-
অধিনায়কত্ব খোয়াচ্ছেন সূর্যকুমার, ভারতের নতুন টি-২০ অধিনায়ক শ্রেয়স আইয়ার!
-
এই ৬ আন্তর্জাতিক গন্তব্যে স্থগিত ইন্ডিগোর বিমান পরিষেবা! বড় সিদ্ধান্ত দেশের বৃহত্তম উড়ান সংস্থার
-
প্রয়াত ‘সংবাদ প্রতিদিন’-এর প্রতিষ্ঠাতা প্রধান কার্যনির্বাহী কর্তা নারায়ণ বসু
-
শ্লীলতাহানি, তোলাবাজির অভিযোগে গ্রেপ্তার স্বরূপ বিশ্বাস, ডিম হাতে থানা ঘেরাও ক্রুদ্ধ জনতার