ভোটের আগে উত্তপ্ত কেরল। কংগ্রেস সাংসদ শশী থারুরের (Shashi Tharoor) কনভয়ে হামলার অভিযোগ উঠল একদল অজ্ঞাত পরিচয় যুবকের বিরুদ্ধে। শুধু তা-ই নয়, তাঁর নিরাপত্তারক্ষীদেরও মারধরের অভিযোগ উঠেছে। ঘটনায় এখনও পর্যন্ত ২ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শুক্রবার ঘটনাটি ঘটেছে কেরলের মালাপ্পুরম জেলায়। এদিন থারুর ইউডিএফ প্রার্থী এপি অনিলকুমারের ভোটপ্রচারে ওয়ান্ডুরের উদ্দেশে রওনা দিয়েছিলেন। মোট দু’টি গাড়ি ছিল। অভিযোগ, মাঝপথে আচমকা আট জন অজ্ঞাত পরিচয় যুবক কনভয় দু’টি আটকায়। সেই সময় কংগ্রেস সাংসদের নিরাপত্তারক্ষীরা হস্তক্ষেপ করলে তাঁদের কুরুচিকর মন্তব্য করা হয় বলে অভিযোগ। শুধু তা-ই নয়, তাঁদের নাকি মারধরও করা হয়। কয়েকজন যুবক হামলা চালায় গাড়িতে। এরপরই নিরাপত্তারক্ষীদের সঙ্গে তাঁদের হাতহাতি বেঁধে যায়।
আরও পড়ুন:
ঘটনার তদন্ত নেমে পুলিশ ইতিমধ্যেই দু’জনকে গ্রেপ্তার করেছে। বর্তমানে হেফাজতে নিয়ে তাঁদের জিজ্ঞসাবাদ করা হচ্ছে। তবে পুলিশ জানিয়ে দিয়েছে, এই ঘটনার নেপথ্যে কোনও রাজনৈতিক ষড়যন্ত্র নেই। যদিও সবদিক খতিয়ে দেখে ঘটনার তদন্ত করা হবে বলে আশ্বাস দিয়েছে পুলিশ। থারুর তাঁর এক্স হ্যান্ডলে লেখেন, ‘এই ঘটনা নিয়ে যাঁরা উদ্বিগ্ন ছিলেন, তাঁদের আশ্বস্ত করতে – আমি ঠিক আছি। শুভাকাঙ্ক্ষীদের ধন্যবাদ। পরিকল্পনা অনুযায়ী আমাদের সবকটি সভা হয়েছে।’
সর্বশেষ খবর
-
৩ বছর একই অফিসে কর্মরত পঞ্চায়েত কর্মীদের বদলির নির্দেশ, ১১,১৫৪টি শূন্য পদে দ্রুত নিয়োগ
-
সাইয়ের ২০০ কোটির প্রকল্প আটকে দিয়েছিল তৃণমূল! মমতা-অরূপকে কাঠগড়ায় তুলে বিস্ফোরক দিন্দা
-
খালি পায়ে সাড়ে তিন হাজার সিঁড়ি বেয়ে তিরুপতিতে জাহ্নবী, কেন এই কঠিন ব্রত?
-
সই-কাণ্ডে ফিরহাদের বাড়িতে সিআইডি, মিটিংয়ে কী ঘটেছিল? জিজ্ঞাসাবাদ মেয়রকে
-
ভুল নিয়মে পরলেই ঘোর অমঙ্গল, শুক্রের কৃপা পেতে কীভাবে হিরে ধারণ করবেন?