সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: হিন্দু ধর্ম নিয়ে বিতর্কিত মন্তব্য করে একাধিকবার ধর্ম সংসদের রোষানলে পড়েছেন রাহুল গান্ধী। এবার ক্ষমা না চাইলে রাহুলকে সনাতন ধর্ম থেকে বহিষ্কারের ঘোষণা করার প্রস্তাব দিল ধর্ম সংসদ। জানা গিয়েছে, শঙ্করাচার্য এই প্রসঙ্গে একটি প্রস্তাব পাস করেছেন। ভারতের প্রাচীন ধর্মের ঐতিহ্যকে অবমাননার অভিযোগে রাহুলের বিরুদ্ধে এই সিদ্ধান্ত নিচ্ছে ধর্ম সংসদ।
সম্প্রতি মনুস্মৃতি নিয়ে কংগ্রেস সাংসদ তথা লোকসভায় বিরোধী দলনেতা রাহুল বলেছিলেন, এই বইটি ধর্ষকদের রক্ষা করে। কংগ্রেস সাংসদের এহেন মন্তব্যে বিতর্ক চরম আকার নেয় দেশে। এরপরই ধর্ম সংসদের চেয়ারম্যান স্বামী অভিমুক্তেশ্বরানন্দ মহাকুম্ভ মেলায় দাঁড়িয়ে রাহুলের বিরুদ্ধে সুর চড়ান। তিনি বলেন, “রাহুলের বক্তব্য হিন্দুদের ভাবাবেগে আঘাত করেছে। কারণ তারা মনুস্মৃতিকে পবিত্র গ্রন্থ মনে করে। একমাসের মধ্যে তিনি ক্ষমা না চাইলে বা এমন মন্তব্যের হেতু না জানালে তাঁকে হিন্দু ধর্ম থেকে বহিষ্কার করা হবে।” ইতিমধ্যেই ক্ষমা চাওয়ার দাবি জানিয়ে ধর্ম সংসদের তরফে রাহুলকে একটি চিঠি পাঠানো হয়েছে।
রাহুলের মন্তব্যের প্রেক্ষিতে তীক্ষ্ণ ভাষায় অভিমুক্তেশ্বরানন্দ আরও বলেন, “আগে হিন্দু ধর্মকে কলাগাছ মনে করা হত। যাকে যেখান থেকে ইচ্ছা কেটে ফেলা যেত। এখন সময় বদলেছে। ধর্ম সংসদ এখন এমন মানুষের বিরুদ্ধে কড়া পদক্ষেপ করবে। সে প্রধানমন্ত্রী হোক, রাষ্ট্রপতি হোক, বিদেশের প্রেসিডেন্ট হোক বা হেভিওয়েট কোনও নেতা হোক। হিন্দু ধর্ম নিয়ে এমন মন্তব্য করার আগে ভেবে কথা বলা উচিত। না হলে তাদের শীঘ্রই বহিষ্কার করা হবে।”
সর্বশেষ খবর
-
নেতাজির রাস্তা শ্যামাপ্রসাদের নামে! রামপুরহাটে শুরু জোর বিতর্ক
-
‘বাস্তবতা বদলানো যায় না’, এলএসি সংলগ্ন ২৭টি এলাকার নামবদলে চিনকে পালটা জবাব ভারতের
-
দলের স্ট্র্যাটেজিতে হাত নেই, কাজ শুধু টিকিট বুকিং! ফেডারেশনকে বিঁধে বাজাজ বললেন, ‘শেম অন ইউ’
-
নেতাজির নামে বিধায়ক সেবা কেন্দ্র, বির্তকের মাঝেই বড় ঘোষণায় ‘মাস্টারস্ট্রোক’ মুখ্যমন্ত্রীর
-
জাতীয় সুইমিং চ্যাম্পিয়নশিপে সিকিমের একমাত্র মেয়ে, বাইচুং কন্যাই যেন শিবরাত্রির সলতে