Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ৩২ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • মঙ্গলবার
  • ১৬ জুন ২০২৬
Share Market

মধ্যপ্রাচ্যে শান্তি ফিরতেই শেয়ার বাজারে জোয়ার, ১২০০ পয়েন্টের লম্বা লাফ সেনসেক্সের

রবিবার রাতে মার্কিন প্রেসিডেন্ট ডোনান্ড ট্রাম্প ঘোষণা করেছেন, ইরানের সঙ্গে তাদের শান্তি চুক্তি সম্পন্ন হয়েছে। আনুষ্ঠানিক সই-সাবুদ হবে আগামী শুক্রবার অর্থাৎ ১৯জুন।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুন ১৫, ২০২৬, ১৩:৫৭

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুন ১৫, ২০২৬, ১৩:৫৭

options
link
মধ্যপ্রাচ্যে শান্তি ফিরতেই শেয়ার বাজারে জোয়ার, ১২০০ পয়েন্টের লম্বা লাফ সেনসেক্সের zoom
যুদ্ধ সামলে সবুজ সিগন্যালে দৌড় সেনসেক্সের।

সাড়ে তিন মাসের যুদ্ধ শেষে অবশেষে শান্তি ফিরেছে মধ্যপ্রাচ্যে। ১৯ জুন ইরানের সঙ্গে শান্তিচুক্তির ঘোষণা করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এই খবর পেয়েই খুশির জোয়ার ভারতের বাজারে। দীর্ঘ সময় ধরে ধুঁকতে থাকা শেয়ার বাজার (Share Market) ঘুরে দাঁড়াল সোমবার সকালে। প্রায় ১২০০ পয়েন্টে বেশি উঠল সেনসেক্সের সূচক। পাল্লা দিয়ে বেড়েছে নিফটি ও ব্যাঙ্ক নিফটি। অচলাবস্থা কাটিয়ে এই শেয়ার বাজারের এই উত্থানে স্বস্তিতে বিনিয়োগকারীরা।

রবিবার রাতে মার্কিন প্রেসিডেন্ট ডোনান্ড ট্রাম্প ঘোষণা করেছেন, ইরানের সঙ্গে তাদের শান্তি চুক্তি সম্পন্ন হয়েছে। আনুষ্ঠানিক সই-সাবুদ হবে আগামী শুক্রবার অর্থাৎ ১৯জুন। এরপরই আনুষ্ঠানিকভাবে জাহাজ চলাচল শুরু হবে হরমুজের পথ ধরে। ট্রাম্পের এই ঘোষণার পর সোমবার সকালে শেয়ার বাজার খুলতেই দেখা যায় সেনসেক্স ১২০০ পয়েন্ট পেরিয়ে গিয়েছে। প্রতিবেদন লেখা পর্যন্ত সেনসেক্স ১১৩৫.০৩ পয়েন্ট অর্থাৎ ১.৫০ শতাংশ বেড়ে পৌঁছে গিয়েছে ৭৬,৬৬২.৯৮তে। পিছিয়ে নেই নিফটিও। রিপোর্ট বলছে, নিফটি ৩৪৫.৫৫ পয়েন্ট অর্থাৎ ১.৪৬ শতাংশ বেড়ে পৌঁছে গিয়েছে ২৩,৯৬৮.৪৫তে। ব্যাঙ্ক নিফটিতেও বিরাট বৃদ্ধি দেখা গিয়েছে। ৬৪২.৯০ পয়েন্ট অর্থাৎ ১.১৩ শতাংশ বেড়ে বর্তমানে ব্যাঙ্ক নিফটির অবস্থান ৫৭,৪৫৭.৭০-তে।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

যে শেয়ারগুলিতে সবচেয়ে বেশি বৃদ্ধি লক্ষ্য করা গিয়েছে সেগুলি হল, টাটা মোটরস (+৫.৯৪%), শ্রীরাম ফিনান্স (+৫.৪১%), মথুট ফিনান্স (+৫.৫১%), ট্রেন্ট লিমিটেড (+৪.৮৪%), ইন্ডিগো (+৪.৫৮%), লোধা ডেভলপমেন্ট (+৪.৬১%) মতো শেয়ারগুলিতে। পাশাপাশি এই ভরা বাজারেও পতন লক্ষ্য করা গিয়েছে টরেন্ট ফার্মাসিউটিক্যাল (-১.২৩%), এনটিপিসি লিমিটেড (-১.০০%), ভেদান্ত (-০.৯৪%), আদানি পাওয়ার (-০.৮৪%), ওএনজিসি (-০.৮১%) মতো শেয়ারগুলিতে।

বিশ্লেষকদের মতে, আন্তর্জাতিক ক্ষেত্রে অস্থিরতা কমার ইঙ্গিত মিলতেই আবার বাজারে বিনিয়োগ করার সাহস পেয়েছেন বিনিয়োগকারীরা। একদিনেই প্রায় কয়েক লক্ষ কোটি টাকা বিনিয়োগ হয়েছে ভারতের বাজারে। প্রায় সমস্ত ভারতীয় শেয়ারের দাম বেড়েছে সোমবার। কেবল ভারত নয়, এদিন জাপান, দক্ষিণ কোরিয়া-সহ একাধিক দেশের বাজারই উর্ধ্বমুখী হয়েছে। উল্লেখ্য, ভারতের বাজার বিগত কয়েকদিন থেকেই একটু একটু করে ঘুরে দাঁড়াচ্ছিল। তবে আনুষ্ঠানিকভাবে শান্তি ঘোষণা ও হরমুজ খোলার ইঙ্গিত মিলতেই একেবারে তরতরিয়ে এগিয়েছে দালাল স্ট্রিট।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.