Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ১০ আষাঢ় ১৪৩৩
  • শুক্রবার
  • ২৬ জুন ২০২৬
Rahul Gandhi

রাহুল গান্ধীর সহকারী সেজে ভোটে টিকিট দেওয়ার প্রতিশ্রুতি, লক্ষ লক্ষ টাকার প্রতারণা!

মহিলা অভিযোগ করেছেন, আচমকাই একদিন কনিষ্ক নামের ব্যক্তি নিজেকে রাহুল গান্ধীর সহকারী পরিচয় দিয়ে ফোন করেন। এর পর একাধিক রাজনৈতিক নেতার গলা নকল করে তাঁর বিশ্বাস অর্জন করেন যুবক।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মে ৬, ২০২৬, ২২:২৩

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মে ৬, ২০২৬, ২২:২৩

options
link
রাহুল গান্ধীর সহকারী সেজে ভোটে টিকিট দেওয়ার প্রতিশ্রুতি, লক্ষ লক্ষ টাকার প্রতারণা! zoom

উত্তরাখণ্ডের দেরাদুনবাসী এক মহিলাকে ফোনে যোগাযোগ করেন এক যুবক। নিজেকে রাহুল গান্ধীর সহকারী বলে পরিচয় দেন তিনি। এর পর আগামী নির্বাচনে টিকিট পাইয়ে দেওয়ার নাম করে দুই দফায় ২৫ লক্ষ হাতিয়ে নেন ওই ব্যক্তি। দেরাদুন পুলিশের কাছে এমনই চাঞ্চল্যকর অভিযোগ করেছেন ভাবনা পাণ্ডে নামের এক মহিলা।

মহিলা অভিযোগ করেছেন, আচমকাই একদিন কনিষ্ক নামের ব্যক্তি নিজেকে রাহুল গান্ধীর সহকারী পরিচয় দিয়ে ফোন করেন। এর পর একাধিক রাজনৈতিক নেতার গলা নকল করে তাঁর বিশ্বাস অর্জন করেন যুবক। এর মধ্যে রয়েছে উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী হরিশ রাওয়া, রাজ্যের সাংসদ যশপাল আর্য, রাজ্যের প্রাক্তন মন্ত্রী হরক সিং রাওয়াত এবং উত্তরখণ্ডের কংগ্রেস সভাপতি গণেশ গোদিয়াল প্রমুখ।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

পুলিশে জমা পড়া অভিযোগ সূত্রে জানা গিয়েছে, কনিষ্ক নামের যুবক মহিলাকে বলেন যে কংগ্রেস নেতা ও সাংসদরা দেরাদুনের একটি হোটেলে উঠেছেন। একটি নির্বাচনী সমীক্ষা চালানো হচ্ছে, এর জন্য অনুদান সংগ্রহ করা হচ্ছে। পরে ফেরত দেওয়া হবে প্রতিশ্রুতি দিয়ে মহিলার কাছে টাকা চান তিনি। প্রথমবার ১৩ এপ্রিল সাড়ে ৯ লক্ষ টাকা নির্দিষ্ট ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাঠান মহিলা। এর পর নগদ ৫ লক্ষ টাকা দেন তিনি। কয়েক লপ্তে বাকি সাড়ে ১১ লক্ষ টাকা অন্য এক ব্যক্তি নিজেকে মহারাষ্ট্রের সাংসদ পরিচয় দিয়ে হাতিয়ে নেন বলে অভিযোগ। অর্থাৎ, সব মিলিয়ে ২৫ লক্ষ হাতিয়ে নেয় প্রতারকরা।

অভিযোগকারী ভাবনা পাণ্ডে জানিয়েছেন, টাকা ফেরত চাইলে বারবার সময় চাইছিলেন প্রতারকরা। শেষ পর্যন্ত উধাও হয়ে যান। অভিযোগ পেয়ে একাধিক ধারায় মামলা দায়ের করেছে পুলিশ। যদিও এখনও পর্যন্ত প্রতারকদের ধরা যায়নি।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.