সন্তানের চেয়ে ক্ষমতা বড়! দুইয়ের বেশি সন্তান থাকলে পঞ্চায়েত নির্বাচনে প্রার্থী হতে পারবেন না, একথা জানার পরেই তিন সন্তানের একটিকে খুনের অভিযোগ উঠল মহারাষ্ট্রের এক যুবকের বিরুদ্ধে। বিষয়টি প্রকাশ্যে আসতেই হতবাক হয়ে যান আত্মীয় ও প্রতিবেশীরা। কেউ কীভাবে এমন কাজ করতে পারে, তা ভেবে পাচ্ছেন না তাঁরা।
মহারাষ্ট্র পুলিশ জানিয়েছে, ঘটনাটি তেলঙ্গানার সীমানালাগোয়া নান্দেড় জেলার মুখেড় তালুক কেরুর গ্রামের। সামনেই রাজ্যে পঞ্চায়েত নির্বাচন। তবে এক বা দুই সন্তানের পিতা বা মাতাই কেবল নির্বাচনে লড়তে পারবেন। অভিযুক্তের তিন সন্তান রয়েছে। পঞ্চায়েত প্রধান হওয়ার বাসনায় যুবক ভয়ংকর পথ বের করেন। পুলিশ জানিয়েছে, গত ২৯ জানুয়ারি এক কন্যাকে বাইকে করে নিজামাবাদ জেলায় নিয়ে যান যুবক। অভিযোগ, নিজের মেয়েকে একটি খালে ছুড়ে ফেলে পালিয়ে যান তিনি। শিশুটির দেহ ভাসতে দেখেন স্থানীয়েরা। তাঁরাই পুলিশে খবর দেন।
আরও পড়ুন:
মহারাষ্ট্র পুলিশ জানিয়েছে, ঘটনাটি তেলঙ্গানার সীমানালাগোয়া নান্দেড় জেলার মুখেড় তালুক কেরুর গ্রামের।
প্রাথমিক ভাবে শিশুটির পরিচয় স্পষ্ট হচ্ছিল না। একাধিক থানায় ছবি পাঠাতেই রহস্যের সমাধান হয়। ছবি কেরুর গ্রামে পৌঁছোলে স্থানীয়েরা শনাক্ত করেন শিশুটটিকে। অভিযুক্ত যুবককে আটক করে জিজ্ঞাসাবাদ করতেই প্রকাশ্যে আসে চাঞ্চল্যকর খুনের ঘটনা। পঞ্চায়েত প্রধান হওয়ার ‘ভূত’ মাথায় চেপেছিল, তাই মেয়েকে খুন করেছেন, পুলিশের কাছে স্বীকার করেছেন যুবক।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
‘আমরা আসছি’, ভারত সফরের আগে সোশাল মিডিয়ায় বিশেষ বার্তা ব্রাজিল দলের
-
প্রোমোটারের কাছ থেকে ১ লক্ষ টাকা ঘুষ! কনস্টেবলকে হাতেনাতে ধরল দুর্নীতি দমন শাখা
-
বাংলার পর অসমের মামলাতেও জামিন, ১৩ বছর পর বিরাট স্বস্তিতে সারদা কর্তা সুদীপ্ত সেন
-
পুকুরে ভেসেই কাটছিল জীবন! অনন্ত আম্বানির হস্তক্ষেপে মুম্বইয়ে চিকিৎসা পাচ্ছে মুর্শিদাবাদের সেই ইকবাল
-
এবার রাজ্য ও জাতীয় টেবিল টেনিস দলকে স্পনসর করবে রাজ্যের পর্যটন দপ্তর! বড়সড় ইঙ্গিত মন্ত্রীর