Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ১৩ আষাঢ় ১৪৩৩
  • সোমবার
  • ২৯ জুন ২০২৬
Samik Bhattacharya

মন্ত্রিসভা গঠন নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত! বঙ্গ জয়ের পর কেন্দ্রীয় নেতৃত্বের সঙ্গে বৈঠকে শমীক

সূত্রের খবর, রাজধানীতে দলের একাধিক কেন্দ্রীয় নেতার সঙ্গে বৈঠকে বসবেন তিনি। রাজনৈতিক মহলের একাংশের মতে, মন্ত্রিসভা গঠন নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার আগে শমীকের মতামত জানার মধ্যেই বৈঠকের আসল গুরুত্ব রয়েছে।

Advertisement
বিশেষ সংবাদদাতা
বিশেষ সংবাদদাতা

শেষ আপডেট: মে ১৪, ২০২৬, ১৩:১৩

link
বিশেষ সংবাদদাতা
বিশেষ সংবাদদাতা

শেষ আপডেট: মে ১৪, ২০২৬, ১৩:১৩

options
link
মন্ত্রিসভা গঠন নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত! বঙ্গ জয়ের পর কেন্দ্রীয় নেতৃত্বের সঙ্গে বৈঠকে শমীক zoom
বিজেপি সভাপতি শমীক ভট্টাচার্য।

পশ্চিমবঙ্গে ঐতিহাসিক রাজনৈতিক পালাবদলের পর বুধবার প্রথম দিল্লি এলেন পশ্চিমবঙ্গ বিজেপি রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য (Samik Bhattacharya)। বঙ্গ জয়ের পর তাঁর এই সফর ঘিরে ইতিমধ্যেই রাজনৈতিক মহলে জোর চর্চা শুরু হয়েছে।

সূত্রের খবর, রাজধানীতে দলের একাধিক কেন্দ্রীয় নেতার সঙ্গে বৈঠকে বসবেন তিনি। এ দিন সংবাদমাধ্যমকে শমীক জানান, বিজেপিকে তৈরি করা ও ক্ষমতায় আনার পিছনে অবদান রাখা প্রবীণ কর্মীদের প্রণাম ও শ্রদ্ধা জানাতে এসেছেন তিনি। যদিও বিজেপি সূত্রের খবর, রাজ্যের সামগ্রিক রাজনৈতিক পরিস্থিতি ও সরকার গঠনের পরবর্তী রূপরেখা নিয়ে আলোচনা করতেই বৈঠক করবেন শমীক। রাজনৈতিক মহলের একাংশের মতে, মন্ত্রিসভা গঠন নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার আগে শমীকের মতামত জানার মধ্যেই বৈঠকের আসল গুরুত্ব রয়েছে। আজ বৃহস্পতিবারও বৈঠক পর্ব চলবে বলে জানা গিয়েছে।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

বিধানসভা নির্বাচনে দলের প্রার্থী বাছাইয়ে শমীকের মতামতকে বিশেষ গুরুত্ব দেয় কেন্দ্রীয় নেতৃত্ব। বহু আসনে তাঁর সুপারিশ মেনেই প্রার্থী স্থির হয় বলে বিজেপি সূত্রে দাবি। ভোটে সেই প্রার্থীদের জয়ে রাজনৈতিক কৌশল সফল হওয়ায় দলের অন্দরে শমীকের গুরুত্ব আরও বেড়েছে। স্বাধীনতার পর এই প্রথম বাংলায় বিজেপি সরকার গঠনের ঐতিহাসিক সাফল্য এসেছে তাঁর সভাপতিত্ব কালেই। ফলে নতুন সরকারে কারা মন্ত্রী হবেন, কোন নেতাকে কোন দায়িত্ব দেওয়া হবে- সেই বিষয়েও তাঁর মতামতকে গুরুত্ব দেওয়া হতে পারে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।

দিল্লির এই বৈঠকে রাজ্যের সাংগঠনিক ভবিষ্যৎ, প্রশাসনিক সমন্বয় এবং কেন্দ্র-রাজ্য সম্পর্ক নিয়েও আলোচনা হতে পারে বলে সূত্রের ইঙ্গিত। পাশাপাশি পশ্চিমবঙ্গেও অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) কার্যকর হবে বলে স্পষ্ট বার্তা দেন শমীক (Samik Bhattacharya)। তিনি বলেন, “অভিন্ন দেওয়ানি বিধি কোনও গোপন অ্যাজেন্ডা নয়। বিজেপিশাসিত অন্যান্য রাজ্যের মতো বাংলাতেও তা কার্যকর করা হবে।”

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.