সম্ভলে সরকারি জমি জবরদখলে করে তৈরি হওয়া বিশাল মসজিদ বুলডোজারে গুঁড়িয়ে দিল যোগী আদিত্যনাথ প্রশাসন। গত বৃহস্পতিবার মুবারকপুর বাঁধ গ্রামে এই অভিযান চালানো হয়। মসজিদটির ৩৫ ফুট লম্বা একটি মিনার ছিল, সেটিও গুঁড়িয়ে দেওয়া হয়েছে। এখানেই শেষ নয়, বুলডোজারে ধ্বংস হয়ে গিয়েছে মসজিদ চত্ত্বরে থাকা একটি মাদ্রাসা এবং কয়েকটি দোকান।
প্রশাসনের তরফে জানানো হয়েছে, অবৈধ নির্মাণের বিরুদ্ধে দীর্ঘদিন ধরেই সম্ভলে অভিযান চলছে। তাদের অভিযোগ, যে জমিটিতে মসজিদটি নির্মিত ছিল সেটি সরকারি সংরক্ষিত জমি। অবৈধ নির্মাণটি ভেঙে ফেলতে বারবার নোটিস দেওয়া হয়েছিল। কিন্তু কোনও কাজ হয়নি। সেই কারণেই এই ‘বুলডোজার অভিযান’ চালানো হয়। কিন্তু অভিযান চলাকালীন স্থানীয় গ্রামবাসীরা বিক্ষোভ দেখান। কার্যত তাঁরা পুলিশের উপর চড়াও হন। ভিড়কে দূরে সরাতে কড়া ব্যবস্থা নেওয়া হয় বলেও পুলিশ সূত্রে খবর।
আরও পড়ুন:
উল্লেখ্য, চলতি বছরের প্রথম দিকেও সম্ভলে ‘বুলডোজার অভিযান’ চালায় যোগী প্রশাসন। গুঁড়িয়ে দেওয়া হয় একাধিক মসজিদ, মাদ্রাসা-সহ যাবতীয় অবৈধ নির্মাণ। এই ঘটনাকে আইনের শাসনের সাফল্য বলে অভিহিত করেন স্থানীয় প্রশাসনের আধিকারিকরা। তার মাস তিন মাস ফল ফের সম্ভলে চলল বুলডোজার।
সর্বশেষ খবর
-
দলে ভাঙনের মধ্যেই সোনিয়া সাক্ষাতে মমতা, কী কথা হল?
-
রাজ্য মন্ত্রিসভার দপ্তর বণ্টন মুখ্যমন্ত্রীর, কে কোন বিভাগের মন্ত্রী হচ্ছেন?
-
অন্ধকারে আলোর রেখা! প্রীতি ম্যাচ ৩৬ ধাপ উপরে থাকা তাজিকিস্তানের বিরুদ্ধে ড্র ভারতের
-
সুজিত বসুর পর উজ্জ্বল বিশ্বাস, গ্রেপ্তার আরও এক প্রাক্তন মন্ত্রী, এবার ত্রাণচুরির অভিযোগ
-
রাজস্থানে বেআইনি বাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণ! ঝলসে মৃত অন্তত ৭