Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২১ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • শুক্রবার
  • ৫ জুন ২০২৬
Sam Pitroda

‘ভারতীয় প্রতিভা অন্য দেশে সেবা করছে’, স্যাম পিত্রোদার মন্তব্যে বিতর্ক, ‘লস্কর-ই-কংগ্রেস’, পালটা বিজেপির

সম্প্রতি একটি ইউটিউব চ্যানেলে সাক্ষাৎকার দিয়েছিলেন স্যাম। সেখানে তিনি বলেন, “আমরা প্রচুর তরুণ প্রতিভা তৈরি করেছি, কিন্তু তা এখনও অপ্রতুল। ভারতীয় প্রতিভা অন্য দেশের বিভিন্ন ক্ষেত্রে সেবা করছে। ভারত নিজের জন্য কোনও প্রযুক্তি প্ল্যার্টফর্ম তৈরি করতে পারেনি। প্রতিভারা দেশের বাইরে চলে যাচ্ছে।”

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: ফেব্রুয়ারি ২২, ২০২৬, ১৬:১৮

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: ফেব্রুয়ারি ২২, ২০২৬, ১৬:১৮

options
link
‘ভারতীয় প্রতিভা অন্য দেশে সেবা করছে’, স্যাম পিত্রোদার মন্তব্যে বিতর্ক, ‘লস্কর-ই-কংগ্রেস’, পালটা বিজেপির zoom
কংগ্রেস নেতা স্যাম পিত্রোদা। ছবি: সংগৃহীত।

ভারতীয় প্রতিভা অন্য দেশে সেবা করছে। এটা লজ্জার বিষয় ১৫০ কোটির জনসংখ্যার দেশে কোনও পরিকাঠামো নেই। এমনই বেফাঁস মন্তব্য করে ফের বিতর্কে জড়ালেন কংগ্রেস নেতা স্যাম পিত্রোদা। এরপরই কংগ্রেস নেতাকে পালটা তোপ দেগেছে বিজেপি। পিত্রোদাকে ‘লস্কর-ই-কংগ্রেসে’-এর প্রধান উপদেষ্টা বলে কটাক্ষ করেছে গেরুয়া শিবির।  

সম্প্রতি একটি ইউটিউব চ্যানেলে সাক্ষাৎকার দিয়েছিলেন স্যাম। সেখানে তিনি বলেন, “আমরা প্রচুর তরুণ প্রতিভা তৈরি করেছি, কিন্তু তা এখনও অপ্রতুল। ভারতীয় প্রতিভা অন্য দেশের বিভিন্ন ক্ষেত্রে সেবা করছে। ভারত নিজের জন্য কোনও প্রযুক্তি প্ল্যার্টফর্ম তৈরি করতে পারেনি। প্রতিভারা দেশের বাইরে চলে যাচ্ছে।” তিনি আরও বলেন, “আমরা আমাদের নিজস্ব সমাজমাধ্যম গড়ে তুলতে পারিনি। মোবাইল ফোনের জন্য অপারেটিং সিস্টেম তৈরি করতে পারিনি। মাইক্রোসফটের মতো বড় কোম্পানিও তৈরি করতে পারিনি। এটা লজ্জার বিষয় ১৫০ কোটির জনসংখ্যার দেশে কোনও পরিকাঠামো নেই।”

Advertisement

“আমরা প্রচুর তরুণ প্রতিভা তৈরি করেছি, কিন্তু তা এখনও অপ্রতুল। ভারতীয় প্রতিভা অন্য দেশের বিভিন্ন ক্ষেত্রে সেবা করছে।”

কংগ্রেস নেতার মন্তব্যের কড়া নিন্দা করেছে বিজেপি। পিত্রোদাকে নিশানা করে করে বিজেপির মুখপাত্র শেহজাদ পুনাওয়ালা তাঁর এক্স হ্যান্ডলে লেখেন, ‘সম্প্রতি কংগ্রেস নগ্ন হয়েছে। এবার আসরে নেমেছেন আরও এক নেতা। পিত্রোদা লস্কর-ই-কংগ্রেস-এর প্রধান উপদেষ্টা। মিথ্যা কথা বলে তিনি ভারতকে নিয়ে উপহাস করছেন।’ তিনি জানান, ভারত একাধিক অপারেটিং সিস্টেম তৈরি করেছে। যেমন- বস লিনাক্স, মায়া ওএস, প্রাইম ওএস, ভার ওএস, ইন্দাস ওএস ইত্যাদি। এছাড়াও তিনি ডিজিটাল পেমেন্ট সিস্টেম ইউপিআই এবং সাম্প্রতিক অর্থনৈতিক প্রবৃদ্ধির পরিসংখ্যানের কথাও উল্লেখ করেছেন। শেহজাদের কথায়, “কংগ্রেসের একমাত্র লক্ষ্য হল মিথ্যার চাদর পড়িয়ে ভারতকে ধ্বংস করা। তারা দেশকে ঘৃণা করে।”

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.