Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২৭ শ্রাবণ ১৪৩৩
  • বৃহস্পতিবার
  • ১৩ আগস্ট ২০২৬
RSS Chief Mohan Bhagwat

এবার সেনার উর্দির রংও গেরুয়া! মোদিকে আর্জি সংঘ প্রধানের, ভিডিও ভাইরাল হতেই মুখ খুলল কেন্দ্র

ভাইরাল ভিডিওটিতে ভাগবতকে বলতে শোনা গিয়েছে, “আমাদের সিদ্ধান্ত আমরা প্রধানমন্ত্রীকে জানিয়েছি। সেনাবাহিনীকে যদি বিশুদ্ধ রাখতে হয়, তাহলে তাকে সেনার উর্দি গেরুয়া করতে হবে। যাঁরা অস্পৃশ্য, যাঁরা আমাদের সেনাবাহিনীকে ভিতর থেকে ফাঁপা করে দিচ্ছে, তাদের বের করে দিতে হবে।”

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: ফেব্রুয়ারি ১৯, ২০২৬, ১৮:১৩

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: ফেব্রুয়ারি ১৯, ২০২৬, ১৮:১৩

options
link
এবার সেনার উর্দির রংও গেরুয়া! মোদিকে আর্জি সংঘ প্রধানের, ভিডিও ভাইরাল হতেই মুখ খুলল কেন্দ্র zoom
(বাঁ দিকে) প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং আরএসএস প্রধান মোহন ভাগবত (ডান দিকে)।
Advertisement

এবার দেশের সেনাবাহিনীর উর্দির রং হোক গেরুয়া! প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে আর্জি জানিয়ে এমনটাই নাকি বলেছেন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের (আরএসএস) প্রধান মোহন ভাগবত। এই সংক্রান্ত একটি ভিডিও সম্প্রতি সমাজমাধ্যমে ভাইরাল হতেই বিতর্ক সৃষ্টি হয়। এই পরিস্থিতিতে বিষয়টি নিয়ে মুখ খুলল কেন্দ্র। তারা সাফ জানিয়ে দিয়েছে, এই ভিডিওটি ভুয়ো। ‘ডিপ ফেক’ প্রযুক্তির মাধ্যমে ভিডিওটি নির্মাণ করা হয়েছে।

ভাইরাল ভিডিওটিতে ভাগবতকে বলতে শোনা গিয়েছে, “আমাদের সিদ্ধান্ত আমরা প্রধানমন্ত্রীকে জানিয়েছি। সেনাবাহিনীকে যদি বিশুদ্ধ রাখতে হয়, তাহলে তাকে সেনার উর্দি গেরুয়া করতে হবে। যাঁরা অস্পৃশ্য, যাঁরা আমাদের সেনাবাহিনীকে ভিতর থেকে ফাঁপা করে দিচ্ছে, তাদের বের করে দিতে হবে।” তিনি আরও বলেন, “২০২৮ সালের মধ্যে সেনাবাহিনীতে ৫০ শতাংশেরও বেশি দলিতদের তাড়িয়ে না দিলে মোদির বিদায়ঘণ্টা বেজে যাবে। সিংহাসনে বসবেন যোগী আদিত্যনাথ।” এরপরই বিতর্ক তৈরি হয়।

Advertisement

তবে বৃহস্পতিবার সমস্ত বিতর্কে জল ঢেলে দিয়েছে কেন্দ্র। প্রেস ইনফরমেশন ব্যুরোর (পিআইবি) ‘ফ্যাক্ট চেক’ টিম জানিয়ে দিয়েছে, গোটা ভিডিওটি ভুয়ো। ভিডিওটিতে সংঘ প্রধানের গলার যে স্বর শোনা যাচ্ছে, সেটিও ‘ডিপ ফেক’ প্রযুক্তির সাহায্যের নির্মিত। পিআইবি একটি বিবৃতিতে লিখেছে, ‘ভাগবতের যে ভিডিওটি সমাজমাধ্যমে ছড়িয়ে পড়েছে, তা ভুয়ো। সেনাবাহিনীর উর্দির রং গেরুরা করা কিংবা দলতিদের বাহিনী থেকে অপসারণের যে দাবি করা হয়েছে, তা-ও মিথ্যা। প্রযুক্তির মাধ্যমে গোটা ভিডিওটি সাজানো হয়েছে।’

Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.