Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২৯ শ্রাবণ ১৪৩৩
  • শনিবার
  • ১৫ আগস্ট ২০২৬
India's fifth-gen fighter jet

হাত মেলাচ্ছে রিলায়েন্স-রোলস রয়েস! ভারতেই তৈরি হবে অত্যাধুনিক যুদ্ধ বিমানের ইঞ্জিন

যুদ্ধ বিমানের ইঞ্জিনের ক্ষেত্রে ভারত বিদেশের উপর অনেকাংশে নির্ভরশীল। এই যৌথ প্রচেষ্টার ফলে সেই নির্ভরশীলতা কমবে। ইংরেজ সংস্থা রোলস রয়েসের এরো-ইঞ্জিন প্রযুক্তিতে তাদের অভিজ্ঞতা ও রিলায়েন্সের প্রযুক্তি, উৎপাদন ক্ষমতার মেলবন্ধনে প্রকল্প দ্রুত গতিতে এগিয়ে যাবে!

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: আগস্ট ১৪, ২০২৬, ২০:৪০

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: আগস্ট ১৪, ২০২৬, ২০:৪০

options
link
হাত মেলাচ্ছে রিলায়েন্স-রোলস রয়েস! ভারতেই তৈরি হবে অত্যাধুনিক যুদ্ধ বিমানের ইঞ্জিন zoom
Advertisement

পঞ্চম প্রজন্মের অত্যাধুনিক যুদ্ধ বিমান তৈরিতে আরও এককদম এগোল ভারত। AMCA যুদ্ধবিমান তৈরিতে হাত মেলাচ্ছে ব্রিটিশ সংস্থা রোলস রয়েস ও রিলায়েন্স গোষ্ঠী। এই উদ্যোগ সফল হলে ভারতেই তৈরি হবে যুদ্ধবিমানের ইঞ্জিন। দেশেই হবে রক্ষণাবেক্ষণ। আমূল বদলে যাবে ভারতের প্রতিরক্ষা ব্যবস্থা। উন্নত হবে বায়ুসেনা। অন্য দেশের উপর নির্ভরশীলতা কমবে অনেকটা। 

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বারবার আত্মনির্ভর ভারতের পক্ষে সাওয়াল করেছেন। সেই লক্ষ্যেই ভারতেই পঞ্চম  প্রজন্মের যুদ্ধবিমান তৈরির পরিকল্পনা নেওয়া হয়েছে। ভারত যুদ্ধবিমানের মতো সামরিক সরঞ্জামের ক্ষেত্রে দেশীয় সক্ষমতা তৈরির চেষ্টা দীর্ঘদিন ধরেই চালাচ্ছে।

যুদ্ধ বিমানের ইঞ্জিনের ক্ষেত্রে ভারত বিদেশের উপর অনেকাংশে নির্ভরশীল। এই যৌথ প্রচেষ্টার ফলে সেই নির্ভরশীলতা কমবে। ইংরেজ সংস্থা রোলস রয়েসের এরো-ইঞ্জিন প্রযুক্তিতে তাদের অভিজ্ঞতা ও রিলায়েন্সের প্রযুক্তি, উৎপাদন ক্ষমতার মেলবন্ধনে প্রকল্প দ্রুত গতিতে এগিয়ে যাবে! যুদ্ধ বিমানের ইঞ্জিনের নকশা, উৎপাদন, পরীক্ষা, রক্ষণাবেক্ষণ সবটাই হবে ভারতে। শুক্রবার দুই সংস্থা যৌথ বিবৃতিতে জানিয়েছে,  ভারতে এরোস্পেস গ্যাস টারবাইন কমপ্লেক্স স্থাপনের বিষয়টি খতিয়ে দেখছে তাঁরা। এই প্রকল্পের মূল উদ্দেশ্য, ভারতের মাটিতে ইঞ্জিনের নকশা, ইঞ্জিনের নকশা, উৎপাদন, পরীক্ষা, রক্ষণাবেক্ষণের পরিকাঠামো তৈরি করা। পিটিআইকে রোলস রয়েসের সিইও তুফান এরগিনবিলগিক বলেছেন, “ভারতে শক্তিশালী, আত্মনির্ভশীল এরো-ইকোসিস্টেম গড়ে তোলার পথে একটি প্রধান মাইলফলক এটি।”

Advertisement

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বারবার আত্মনির্ভর ভারতের পক্ষে সাওয়াল করেছেন। সেই লক্ষ্যেই ভারতেই পঞ্চম  প্রজন্মের যুদ্ধবিমান তৈরির পরিকল্পনা নেওয়া হয়েছে। ভারত যুদ্ধবিমানের মতো সামরিক সরঞ্জামের ক্ষেত্রে দেশীয় সক্ষমতা তৈরির চেষ্টা দীর্ঘদিন ধরেই চালাচ্ছে। স্বাধীনতা দিবসের প্রাক্কালে এই ঘোষণায় আরও একধাপ এগোল ভারত। 

Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.