Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • রবিবার
  • ৭ জুন ২০২৬
Robert Vadra

আরও বিপাকে রবার্ট বঢরা, আর্থিক তছরুপ মামলায় প্রিয়াঙ্কা গান্ধীর স্বামীকে নোটিস দিল্লির আদালতের

আগামী ২৮ জুলাই মামলার শুনানি।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: আগস্ট ১১, ২০২৫, ১৬:৩৯

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: আগস্ট ১১, ২০২৫, ১৬:৩৯

options
link
আরও বিপাকে রবার্ট বঢরা, আর্থিক তছরুপ মামলায় প্রিয়াঙ্কা গান্ধীর স্বামীকে নোটিস দিল্লির আদালতের zoom

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আরও বিপাকে সোনিয়া গান্ধীর জামাই তথা সাংসদ প্রিয়াঙ্কা গান্ধীর স্বামী রবার্ট বঢরা। আর্থিত তছরুপ মামলায় তাঁকে নোটিস দিল দিল্লির রাউস অ্যাভিনিউ কোর্ট। তবে শুধু রবার্ট নয়, ইডির এই মামলায় শনিবার সব অভিযুক্তকেই নোটিস দেওয়া হয়েছে বলে খবর। আগামী ২৮ জুলাই মামলাটির শুনানি হবে বলে আদালত সূত্রে জানা গিয়েছে। সম্প্রতি বঢরার বিরুদ্ধে অতিরিক্ত চার্জশিট জমা দিয়েছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাটি। এবার তাঁকে নোটিস ধরাল দিল্লির আদালত।

বঢরার সংস্থা স্কাইলাইট হসপিটালিটির বিরুদ্ধে ঠিক কী অভিযোগ? জানা যাচ্ছে, ৭.৫ কোটি টাকায় গুরগাঁওয়ের শিখহপুর গ্রামের তিন একর জমি কেনে ওই সংস্থা। এদিকে হরিয়ানার নগর পরিকল্পনা দপ্তর একটি চিঠি পাঠিয়ে বাণিজ্যিক কলোনি স্থাপনের জন্য ২০০৮ সালে ওই জমির ২.৭১ একরের লাইসেন্স দেয়। কিন্তু অভিযোগ, সেই জমি নিয়ে স্কাইলাইটের সঙ্গে ডিএলএফের একটি চুক্তি হয় জমিটি কেনার বিষয়ে। ৫৮ কোটি টাকায় রফা হয়। ২০১২ সালের সেই চুক্তি অনুসারে জমিটি বিক্রি হয়ে যায়। হরিয়ানা সরকারের থেকে কম দামে কিনে বিপুল মূল্যে সেটি বিক্রি করে বঢরার সংস্থা বিরাট লাভ করেছে, অভিযোগ এমনটাই।

Advertisement

৫৬ বছরের রবার্ট একজন উদ্যোগপতি। ২০২৪ সালের লোকসভা নির্বাচনের সময় দেখা যায়, তিনি সাংসদ হতে চান। ভোটের আগে কংগ্রেসের টিকিট চেয়ে রীতিমতো দরবার করেছিলেন। দল প্রার্থী করেনি। এমনকী, তাঁর স্ত্রী প্রিয়াঙ্কা গান্ধী উপনির্বাচনে লড়াই করার সিদ্ধান্ত নেওয়ার পরও স্ত্রীর সেই সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে রবার্ট বঢরা ফের সাংসদ হওয়ার সুপ্ত বাসনা প্রকাশ করে ফেলেন। তবে তাঁর সেই অনুরোধে পাত্তা দেয়নি হাত শিবির।

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.