বৈধ পাসপোর্ট থাকা ও বিদেশ যাত্রার অধিকার ভারতীয় সংবিধানের ২১ নং অনুচ্ছেদের আওতায় ব্যক্তি স্বাধীনতার অবিচ্ছেদ্য বৈশিষ্ট্য বলে জানাল দিল্লি হাই কোর্ট। সরকার বা কর্তৃপক্ষের কোনও আচরণ সেই অধিকারে হস্তক্ষেপ করলে তাকে অবশ্যই স্বাভাবিক ন্যয়বিচারের নীতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ ও যুক্তিসঙ্গত হতে হবে, বলল আদালত।
রাহেজা ডেভলপার্স সংস্থার প্রাক্তন ডিরেক্টর যোগেশ রাহেজা পাসপোর্ট পুনর্নবীকরণের আবেদন পেশের সময় তাঁর নামে এফআইআর ঝুলে থাকার কথা না জানানোয় সেই পাসপোর্ট বাজেয়াপ্তর সিদ্ধান্ত নেয় কেন্দ্র। দিল্লি হাই কোর্টের বিচারপতি পুরুষেন্দ্র কুমার কৌরব কেন্দ্রের পাসপোর্ট বাজেয়াপ্তের সিদ্ধান্ত খারিজ করে দিয়েছেন। রাহেজার পাসপোর্ট বাজেয়াপ্ত করার আদেশ সংশ্লিষ্ট কর্তৃপক্ষ অনুমোদন করে ২০২৫-এর ১৭ জানুয়ারি। কেন্দ্রের আদেশের বিরুদ্ধে রাহেজার আবেদনও গত বছরের ২৫ মার্চ সর্বোচ্চ কর্তৃপক্ষ খারিজ করে দেয়।
আরও পড়ুন:
রাহেজার কৌঁসুলি সওয়াল করেন, বিদেশমন্ত্রকের ২০১৯-এর এক অফিস মেমোরেন্ডাম অনুসারে কেবলমাত্র এফআইআর রেজিস্ট্রেশন হলেই তা পাসপোর্ট ইস্যু হওয়ার ক্ষেত্রে ফৌজদারি আইনি প্রক্রিয়া বকেয়া থাকা বলে ধরা যায় না, যদি না কোনও উপযুক্ত আদালত সেই অপরাধ ধর্তব্যযোগ্য বলে ধরে। আদালতের পর্যবেক্ষণ, পিটিশনারের পাসপোর্ট বাজেয়াপ্ত করার পক্ষে যেসব যুক্তি কর্তৃপক্ষ হাজির করেছে, তা আইনের নজরে দাঁড়াতে পারেনি। কেননা তিনি পাসপোর্ট রিনিউ করার আবেদন জানিয়েছিলেন ২০২৪-এর অক্টোবর এবং তা গ্রহণ করা হয় ২০২৫-এর ফেব্রুয়ারি, বাজেয়াপ্তকরণের নির্দেশের মাসখানেক পর। ২০২৫-এর ১৭ জানুয়ারি ও ২৫ মার্চের আদেশ বাতিল করা হল বলে জানিয়েছে আদালত।
সর্বশেষ খবর
-
যশস্বীর রান আউটের জন্য দায়ী রাহুল! কী বলছেন প্রাক্তন ক্রিকেটাররা?
-
দাউদাউ আগুনে পুড়ছে মস্কো! আকাশে কালো ধোঁয়ার কুণ্ডলী, ইউক্রেনের ভয়ংকর ড্রোন হামলার ভিডিও প্রকাশ্যে
-
দেবদত্ত-জুরেলের ব্যাটে শ্রীলঙ্কায় রানের পাহাড়ে ভারত, বৃষ্টির ঝুঁকিতেও কেন ডিক্লেয়ার নয় গম্ভীরদের?
-
অনুব্রত মণ্ডলের প্রাক্তন দেহরক্ষীর ফ্ল্যাটে আরব-পাকিস্তানের মুদ্রা! আন্তর্জাতিক যোগ? তদন্তে পুলিশ
-
পারিবারিক অনুষ্ঠানের ভিড়ে সন্তানের সঙ্গে এই ৫ কাজ করছেন? চোকাতে হতে পারে চরম মূল্য!