পরবর্তী শুভেন্দু অধিকারী হতে পারেন তেলেঙ্গানার মুখ্যমন্ত্রীর রেবন্ত রেড্ডি (Revanth Reddy)। শীঘ্রই তিনি কংগ্রেস ছেড়ে যোগ দিতে পারেন গেরুয়া শিবিরে। এমনই বিস্ফোরক দাবি করলেন বিজেপি সাংসদ ধর্মপুরী অরবিন্দ। এরপরই জল্পনা তৈরি হয়েছে, তাহলে কি তেলেঙ্গানায় বড়সড় পটপরিবর্তন হতে চলেছে?
অরবিন্দ বলেন, “কংগ্রেসের প্রবীণ নেতাদের উপেক্ষা করে রেবন্তকে তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী হিসাবে বেছে নিয়ে কংগ্রেস নেতৃত্ব। এটা সবচেয়ে বড় ভুল। আগামী তেলেঙ্গানা বিধানসভা নির্বাচনে কংগ্রেস পরাজয়ের সম্মুখীন হবে।” তিনি আরও বলেন, “১৯৮৫ এবং ১৯৯৪ সালে কংগ্রেস শোচনীয়ভাবে হেরেছিল। আগামী বিধানসভা নির্বাচনে সেরকমই পরিণতি হতে চলেছে হাত শিবিরের।”
আরও পড়ুন:
কয়েকদিন আগেই হায়দরাবাদে একটি অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। উপস্থিত ছিলেন তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী। সেখানে রেবন্তকে উদ্দেশ্যকে মোদি বলেছিলেন, “আপনি যেখানে পৌঁছাতে চান, সেখানে হয়তো পৌঁছাতে পারবেন না। তাই উচিত আমার সঙ্গে যোগ দেওয়া।” প্রধানমন্ত্রীর এই মন্তব্যের পরই রাজনৈতিক মহলে জল্পনা তৈরি হয়। এই পরিস্থিতিতে তেলেঙ্গানায় বড়সড় পটপরিবর্তনের ইঙ্গিত দিলেন বিজেপি সাংসদ অরবিন্দ।মোদির মন্তব্য সম্পর্কে অরবিন্দকে প্রশ্ন করা হলে তিনি বলেন, “প্রধানমন্ত্রীর মন্তব্যের সঠিক অর্থ আমি জানি না। কারণ, আমি একজন তৃণমূল স্তরের কর্মী মাত্র। তবে আমার মনে হয় তেলেঙ্গানায় বড়সড় কিছু ঘটতে চলেছে।”
সর্বশেষ খবর
-
দুই বিদেশি মহিলাকে অপহরণ করে গণধর্ষণ, পাকিস্তানের নাক কাটল খোদ উপপ্রধানমন্ত্রীর আত্মীয়
-
এক বছরে ক্যান্টিনের বিল ১ কোটি! জ্যোতিপ্রিয়র মেয়ে প্রিয়দর্শিনীর ‘কীর্তি’তে জোর শোরগোল
-
নির্বাচনে সুপ্রিম হস্তক্ষেপ চেয়ে প্রধান বিচারপতিকে চিঠি ইন্ডিয়া জোটের! বিজেপি বলছে, ‘গণতন্ত্রকে অস্বীকারের চেষ্টা’
-
কলম্বিয়ার কাছে হার ঘানার, নিজের দেশকে ‘বাঁচাতে’ পারলেন না ওঝা! শেষ ষোলোয় কার বিরুদ্ধে কে?
-
বঙ্গে ধেয়ে আসছে দুর্যোগ! জেলায় জেলায় লাল সতর্কতা, উত্তাল হতে পারে সমুদ্র