সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মধ্যবিত্তের জন্য বড়সড় স্বস্তি। দেশে খুচরো মুদ্রাস্ফীতির হার কমে হল ২.১ শতাংশ। সোমবার কেন্দ্রের তরফে পরিসংখ্যান দিয়ে এমনটাই জানানো হয়েছে। রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার মুদ্রাস্ফীতির হারকে ৪ শতাংশের মধ্যে রাখার যে লক্ষ্য, তা গতবছর জুলাইতেই পূরণ হয়ে গিয়েছে। এবছরও সেই ধারা বজায় রইল। কেন্দ্রের দাবি, গত ছ’বছরে এটিই হল মুদ্রাস্ফীতির সর্বনিম্ন হার।
এদিন কেন্দ্রের পরিসংখ্যান এবং কর্মসূচি বাস্তবায়ন মন্ত্রকের তরফে জানানো হয়েছে, এবছর জুন মাসে ভোক্তা মূল্য সূচক বা কনজ্যুমার প্রাইস ইনডেক্স (সিপিআই) ভিত্তিক খুচরো মুদ্রাস্ফীতি হ্রাস পেয়ে হয়েছে ২.১ শতাংশ। পাশপাশি, চলতি বছরের মে মাসের তুলনায় জুন মাসে সিপিআই কমেছে ৭২ বেসিস পয়েন্ট। গত বছর জুনে গোটা দেশের উদ্বেগ বাড়িয়ে মূল্যবৃদ্ধি ৫.০৮ শতাংশে পৌঁছেছিল। তবে জুলাইতে তা নেমে নেমে আসে ৩.৫৪ শতাংশে।
প্রসঙ্গত, ২০১৯ সালের জানুয়ারি মাসে খুচরো মুদ্রাস্ফীতির হার দাঁড়িয়ে ছিল ১.৯৭ শতাংশে। যা গত ছ’বছরে ছিল সর্বনিম্ন। কেন্দ্রের মতে, ডাল, শাকসবজি, মশলা, মাছ-মাংস, চিনি, মিষ্টি এবং দুগ্ধজাত পণ্যের দাম হ্রাস পাওয়ার কারণেই চলতি বছর জুন মাসে খুচরো মুদ্রাস্ফীতির হার কমে হয়েছে ২.১ শতাংশ।
সর্বশেষ খবর
-
হাসিনা কাঁটা এড়িয়ে আগামী সপ্তাহেই দিল্লিতে তারেক! ইতিবাচক কূটনৈতিক মহল, কী বলছে ঢাকা?
-
ব্রিটিশ আমলেও অন্যের অধীনে ছিল ভারতের এই রাজ্য়, ৩৬ ঘণ্টার ‘অপারেশন বিজয়ে’ মেলে স্বাধীনতা
-
কৌতুক না উপহাস! দিব্যাঙ্গ বিতর্কে ‘সুপ্রিম’ স্বস্তি সময় রায়নার, সব মামলা খারিজ
-
অভিভাবকের সামনেই ছাত্রের ‘গলা টিপে’ মারধর প্রিন্সিপালের, স্কুলে ব্যাপক ভাঙচুর, পুলিশের লাঠিচার্জ!
-
‘স্কুলের কাজ সামলে সেনসাস কীভাবে?’ জনগণনায় শিক্ষক নিয়োগ নিয়ে প্রশ্ন হাই কোর্টের