Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ১৮ ভাদ্র ১৪৩৩
  • শনিবার
  • ৫ সেপ্টেম্বর ২০২৬
Abhishek Banerjee Vs Anurag Thakur

‘ভুয়ো ভোটার’ তত্ত্ব খারিজ করে ‘প্রমাণ’ দিতে অনুরাগের বাসভবনে অভিষেকের প্রতিনিধি

সপ্তমে সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় বনাম প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী অনুরাগ ঠাকুরের দ্বৈরথ।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: আগস্ট ১৪, ২০২৫, ১৭:০৪

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: আগস্ট ১৪, ২০২৫, ১৭:০৪

options
link
‘ভুয়ো ভোটার’ তত্ত্ব খারিজ করে ‘প্রমাণ’ দিতে অনুরাগের বাসভবনে অভিষেকের প্রতিনিধি zoom
Advertisement

নন্দিতা রায়, নয়াদিল্লি: ডায়মন্ড হারবারে বিজেপির ‘ভুয়ো ভোটার’ তত্ত্ব নিয়ে তোলপাড় রাজ্য রাজনীতি। সপ্তমে সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় বনাম প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী অনুরাগ ঠাকুরের দ্বৈরথ। বৃহস্পতিবার দিল্লিতে প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রীর বাড়িতে যান অভিষেকের পাঠানো প্রতিনিধি। ওই প্রতিনিধি দল ‘ভুয়ো ভোটার’ তত্ত্ব খারিজ করে ‘প্রমাণ’ অনুরাগ ঠাকুরের কাছে পৌঁছে দেন।

বুধবার দিল্লিতে সাংবাদিক বৈঠক করে প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী অনুরাগ ঠাকুর দাবি করলেন, যে ডায়মন্ড হারবার থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায় রেকর্ড ভোটে জিতেছেন, সেই কেন্দ্রে অন্তত ২ লক্ষ ৫৯ হাজার ভুয়ো ভোটার রয়েছেন। ফলতা, ডায়মন্ড হারবার, বিষ্ণুপুর, মহেশতলা, বজবজ নিয়ে আলাদা আলাদা পরিসংখ্যান দিয়ে অভিষেকের বিরুদ্ধে সুর চড়িয়ে অনুরাগ দাবি করেন, ডায়মন্ড হারবারে ৩০১টি বুথে ১৫ শতাংশ ভোটার বৃদ্ধি হয়েছে গত ৪ বছরে। সব জায়গায় তৃণমূল জিতেছে। যদিও অনুরাগের সেই অভিযোগ মানতে নারাজ তৃণমূল।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

বৃহস্পতিবার তথ্য তুলে ধরে তৃণমূলের অন্যতম রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ দাবি করেন, ডায়মন্ড হারবারের ২৬৫ নম্বর বুথে মোট ভোটার ৪৭। এখন রয়েছেন ৪১ জন। বাকি ৬ জনের হিসাব অভিষেকের তরফে দেওয়া হয়েছে। ১ জন মৃত, ১ জন ওড়িশায়, ৩ জন বিবাহসূত্রে অন্যত্র এবং ১জন কর্মসূত্রে অন্যত্র রয়েছেন। সুতরাং কারচুপির কোনও অবকাশ নেই। গত ৪ বছরে এই এলাকায় ভোটার বেড়েছে ৪.৭০ শতাংশ। ফলতার ১৪৪ নম্বর বুথে ভোটার বেড়েছে ৪.০৯ শতাংশ। অনুরাগ ঠাকুরকে তোপ দেগে তিনি আরও বলেন, “যদি ভোটার বৃদ্ধির হয় তো বাড়বে, যদি বৈধ ভোটার থাকে আপনি ঠেকানোর কে? অনুরাগ ঠাকুর হয় জানেন না, কিংবা গ্রাম সম্পর্কে কোনও ধারণা নেই। নইলে মিথ্যে বলছেন।” ইচ্ছাকৃতভাবে সাংসদ তথা লোকসভায় তৃণমূলের বিরোধী দলনেতা অভিষেককে টার্গেট করা হচ্ছে বলেও অভিযোগ কুণালের।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.