Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ৭ ভাদ্র ১৪৩৩
  • মঙ্গলবার
  • ২৫ আগস্ট ২০২৬
Conversion Claim

পুত্রবধূর ধর্মান্তরণের অভিযোগ, ‘বাইবেল পাঠ অন্যায়?’ প্রশ্ন অন্ধ্রের প্রাক্তন মন্ত্রীর

ছেলে রাজীব ও পুত্রবধূ মেঘনার দাম্পত্য বিবাদকে রাজনৈতিক হাতিয়ার করা হচ্ছে, অভিযোগ ওয়াইএসআরসিপি-র প্রবীণ নেতার।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: আগস্ট ২৫, ২০২৬, ১১:৫১

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: আগস্ট ২৫, ২০২৬, ১১:৫১

options
link
পুত্রবধূর ধর্মান্তরণের অভিযোগ, ‘বাইবেল পাঠ অন্যায়?’ প্রশ্ন অন্ধ্রের প্রাক্তন মন্ত্রীর zoom
ফাইল চিত্র।
Advertisement

‘বাইবেল পাঠ অন্যায়?’ যিশুর পথ অনুসরণ করা কি খারাপ? পুত্রবধূর ধর্মান্তরণ সংক্রান্ত বিতর্কে মুখ খুললেন ওয়াইএসআরসিপি-র প্রবীণ নেতা অন্ধ্রপ্রদেশের প্রাক্তন সাংসদ যোগী রমেশ। রাজ্যের প্রাক্তন মন্ত্রীর অভিযোগ, তাঁর ছেলে রাজীব ও পুত্রবধূ মেঘনার দাম্পত্য কলহকে রাজনৈতিক হাতিয়ার করা হচ্ছে। একটি পারিবারিক বিষয় নিয়ে মিথ্যা প্রচার চলছে।

সম্প্রতি মেঘনার অভিযোগের ভিত্তিতে রমেশ ও তাঁর পরিবারের দশ সদস্যের বিরুদ্ধে পণের জন্য হেনস্থা, গার্হস্থ্য হিংসা এবং হত্যার চেষ্টার মতো অভিযোগে এফআইআর দায়ের করেছে ইব্রাহিমপত্তনম পুলিশ। খ্রিস্টান ধর্মাবলম্বী রমেশের পরিবারের বিরুদ্ধে সবচেয়ে বড় অভিযোগ, মেঘনার ধর্মান্তরণের চেষ্টা। ইতিমধ্যে রমেশের পুত্রবধূর পরিবার আইনি ব্যবস্থার দাবিতে আদালতের দ্বারস্থ হয়েছে।

Advertisement

নিজের সপক্ষে রমেশ বলেন, বিয়ের পর রাজীব ও মেঘনার মধ্যে মতপার্থক্য দেখা দিলে পরিবারটি তাঁদের মধ্যে সমঝোতা করানোর চেষ্টা করেছিল। যদিও রাজীব বিবাহবিচ্ছেদের আবেদন করেন। তিনি জোর দিয়ে বলেন, মেঘনাকে তিনি বরাবর ‘মেয়ের মতো’ মনে করতেন।

Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.