Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২০ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • বৃহস্পতিবার
  • ৪ জুন ২০২৬
Repo Rate

বাজেটের পর রেপো রেটেও মিলল না সুরাহা! ইএমআই নিয়ে বিপাকে আমজনতা

কেন্দ্রীয় বাজেটে আমজনতার সেভাবে সুরাহা হয়নি বলেই মনে করছে ওয়াকিবহাল মহল। বাজেটের পর রেপো রেট দেখেও আমজনতার মুখে হাসি ফুটবে না। গাড়ি-বাড়ি এবং অন্যান্য ইএমআইয়ে কোনও সুরাহা মিলবে না আমজনতার। 

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: ফেব্রুয়ারি ৬, ২০২৬, ১৯:৩৮

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: ফেব্রুয়ারি ৬, ২০২৬, ১৯:৩৮

options
link
বাজেটের পর রেপো রেটেও মিলল না সুরাহা! ইএমআই নিয়ে বিপাকে আমজনতা zoom
শুক্রবার অপরিবর্তিত রাখা হয়েছে রেপো রেট। প্রতীকী ছবি।

কেন্দ্রীয় বাজেটে আমজনতার সেভাবে সুরাহা হয়নি বলেই মনে করছে ওয়াকিবহাল মহল। বাজেটের পর রেপো রেট (Repo Rate) দেখেও আমজনতার মুখে হাসি ফুটবে না। শুক্রবার সকালে আরবিআইয়ের তরফে জানানো হয়, রেপো রেট অপরিবর্তিত থাকছে। ডিসেম্বর মাসে রেপো রেট কমিয়ে ৫.২৫ শতাংশে আনা হয়েছিল। সেটাই বহাল থাকছে। ফলে গাড়ি-বাড়ি এবং অন্যান্য ইএমআইয়ে কোনও সুরাহা মিলবে না আমজনতার। 

দু’মাস অন্তর রেপো রেট নিয়ে বৈঠকে বসে আরবিআইয়ের মনিটরি পলিসি কমিটি। গভর্নর সঞ্জয় মালহোত্রার নেতৃত্বে গত তিনদিন ধরে বৈঠক হয়। সেখানেই সিদ্ধান্ত নেওয়া হয় রেপো রেট অপরিবর্তিত রাখা হবে। বিশ্লেষকরা বলছেন, গত বছরে রেপো রেট বেশ কিছুটা কমানো হয়েছে। সাম্প্রতিক বাজেট এবং ভারত-আমেরিকা বাণিজ্য চুক্তি চূড়ান্ত হওয়ায় ভারতীয় অর্থনীতির উন্নতি হবে বলেই আভাস রয়েছে। আপাতত রিজার্ভ ব্যাঙ্ক চাইছে, আগে রেপো রেট কমানোর প্রভাব বাজারে কেমন পড়ল, সেটা খতিয়ে দেখতে। সেকারণেই শুক্রবার অপরিবর্তিত রাখা হয়েছে রেপো রেট।

Advertisement

গত বছর জুন মাসে মুদ্রানীতির বৈঠকে ৫০ বেসিস পয়েন্ট রেপো রেট কমিয়েছিল রিজার্ভ ব্যাঙ্ক। যার জেরে রেপো রেট দাঁড়ায় ৫.৫ শতাংশে। তার আগে অবশ্য ফেরুয়ারি ও এপ্রিল মাসে রেপো রেট দফায় দফায় কমায় শীর্ষ ব্যাঙ্ক। এভাবে ১০০ বেসিস পয়েন্ট রেপো রেট কমানোর ফলে আরবিআইয়ের ক্যাশ রিজার্ভ রেট কমে আসে ৩ শতাংশে। তার জেরে আগস্ট মাসে আর রেপো রেট কমায়নি আরবিআই। কিন্তু ডিসেম্বর মাসে ২৫ বেসিস পয়েন্ট কমিয়ে রেপো রেট ৫.২৫ শতাংশে নামিয়ে আনা হয়।

উল্লেখ্য, মুদ্রাস্ফীতির মোকাবিলা করতে গত বছর কয়েক দফায় বিপুল হারে রেপো রেট বাড়িয়েছে শীর্ষ ব্যাঙ্ক। ২০২২ সালের মে মাস থেকে ২০২৩ সাল পর্যন্ত ২৫০ বেসিস পয়েন্ট বেড়েছে রেপো রেট। তবে ২০২৩-২৪ অর্থবর্ষে একবারও রেপো রেট বাড়ানো হয়নি। গত বছরের ফেব্রুয়ারি থেকে ছবিটা পালটেছে। পরপর তিনবার কমানো হয়েছে রেপো রেট। সেই পদক্ষেপ কতখানি সফল হল, সেটা যাচাই করতেই এবার রেপো রেট অপরিবর্তিত রাখল রিজার্ভ ব্যাঙ্ক।

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.