সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: তাঁর প্যারোলে জেলমুক্তি নিয়ে বিতর্ক অব্যাহত। তার মাঝেই ফের জেলের বাইরে ডেরা সচ্চা সৌদার প্রধান গুরমিত রাম রহিম সিং। এবার তাঁকে ৪০ দিনের জন্য প্যারোলে মুক্তি দিল হরিয়ানা সরকার। মাস তিনেক আগেই ২১ দিনের জন্য জেল থেকে ছাড়া পান স্বঘোষিত ধর্মগুরু। এই নিয়ে গত সাত বছরে ১৪ বার প্যারোলে মুক্তি পেয়েছেন তিনি। মঙ্গলবার জেল থেকে বেরিয়েই সিরসায় ডেরা সচ্চা সৌদা-র আশ্রমের উদ্দেশে রওনা হন স্বঘোষিত ধর্মগুরু।
৫৭ বছরের স্বঘোষিত ধর্মগুরুর বিরুদ্ধে খুন ও ধর্ষণের মতো গুরুতর অভিযোগ রয়েছে। ২০০২ সালে ডেরার রাজ্য কমিটির সদস্য রণজিৎ সিংয়ের খুনের মামলায় নিম্ন আদালতে দোষী সাব্যস্ত হন তিনি। যদিও গত মে মাসে পাঞ্জাব ও হরিয়ানা হাই কোর্ট বেকসুর খালাস করেছে রাম রহিমকে। যদিও আশ্রমের ভিতরে দুই শিষ্যাকে ধর্ষণের অভিযোগে ২০১৭ সালে নিম্ন আদালতে ২০ বছরের সাজা খাটছেন ডেরা প্রধান। বর্তমানে রোহতকের সুনিয়া জেল রয়েছেন তিনি।
২০২০ সাল থেকেই নিয়মিত প্যারোলে জেলের বাইরে থেকেছেন রাম রহিম। হিসাব করলে পাঁচ বছরে জেলমুক্ত ছিলেন ৩২৬ দিন। ২০২৪ সালের ২০ জানুয়ারি থেকে এখনও পর্যন্ত রাম রহিম মোট ১৪২ দিন প্যারোলে মুক্তি পেয়ে জেলের বাইরে ছিলেন। অর্থাৎ, গত এক বছরে চার মাসই প্যারোলে মুক্ত ছিলেন তিনি।
ধর্মগুরুর ঘন ঘন প্যারোলে মুক্তি নিয়ে বারবার নানা মহলে প্রশ্ন উঠেছে। ওয়াকিবহাল মহলের অভিযোগ, হরিয়ানা, পাঞ্জাব, উত্তরপ্রদেশ এবং রাজস্থানে সিরসা এলাকায় রামরহিমের ডেরার প্রচুর সংখ্যক ভক্ত ওরফে ভোটব্যাঙ্ক থাকার জন্য তিনি রাজনৈতিক দলগুলির থেকে সুবিধা পেয়ে থাকেন।
সর্বশেষ খবর
-
রাশিয়ার মারে নাজেহাল! যুদ্ধের মাঝেই সেনাপ্রধানকে বরখাস্ত ক্ষুব্ধ জেলেনস্কির
-
ইস্টবেঙ্গলে হাবাস, মোহনবাগানে প্যানোস, দুই নতুন হেডস্যরের অধীনে ডার্বির প্রস্তুতিতে দুই প্রধান
-
‘আমি নিজেই অপরাধী,’ তসলিমার প্রত্যাবর্তনে অকপট ‘স্বীকারোক্তি’ জয় গোস্বামীর, কেন?
-
‘চাইলে জামাকাপড় খুলে রাস্তায় মারতে পারি’, রাখঢাক না করেই অভিষেককে আক্রমণ দিলীপের
-
‘তুলে দেওয়া হোক নিট, চিকিৎসা-শিক্ষায় রাজ্যকে দেওয়া হোক পূর্ণ ক্ষমতা’, দাবি বিজয়ের