Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ১৭ ভাদ্র ১৪৩৩
  • শুক্রবার
  • ৪ সেপ্টেম্বর ২০২৬
Ranchi Student Protest

জেন জি বিক্ষোভে রণক্ষেত্র রাঁচি! পুলিশের জলকামানের মুখে আরও শক্তিশালী আন্দোলনকারীরা

নিট কেলেঙ্কারির মতো ঝাড়খণ্ডেও সরকারি পরীক্ষায় দুর্নীতির অভিযোগে তা বাতিলের দাবিতে বড় আন্দোলনে পড়ুয়ারা।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: আগস্ট ১০, ২০২৬, ১৫:০২

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: আগস্ট ১০, ২০২৬, ১৫:০২

options
link
জেন জি বিক্ষোভে রণক্ষেত্র রাঁচি! পুলিশের জলকামানের মুখে আরও শক্তিশালী আন্দোলনকারীরা zoom
রাঁচিতে পড়ুয়াদের 'বিধানসভা ঘেরাও' অভিযানে পুলিশের জলকামান। ছবি: এএনআই
Advertisement

দিল্লি, কলকাতার পর জেন জি-র প্রতিবাদী ঢেউয়ের ঝাপটা ঝাড়খণ্ডে। সোমবার রাঁচিতে পড়ুয়াদের বিধানসভা ঘেরাও কর্মসূচি (Ranchi Student Protest) রুখতে সবরকম প্রতিরক্ষা ব্যবস্থা রেখেছিল পুলিশ। কিন্তু ন্যায়ের দাবিতে যৌবনের প্রতিবাদ ভেঙেচুরে দিয়েছে সমস্ত দুর্গ। বিধানসভার দিকে এগোনো আন্দোলনকারীদের উপর পুলিশ জলকামান ছোড়ে। সেই জলের তোড় বিক্ষোভকারীদের দমনের বদলে যেন আরও শক্তিশালী করে তুলল। জলকামানের সামনে দাঁড়িয়ে রীতিমতো নাচানাচি করতে শুরু করেন প্রতিবাদী ছাত্ররা। এক দাবিতে অনড় তাঁরা। কোনও দুর্নীতি নয়, সরকারি চাকরির নিয়োগ পরীক্ষায় স্বচ্ছতা আনতে পরীক্ষা পদ্ধতির খোলনলচে বদলে ফেলা হোক।

JPSC, JSSC – দুটি পরীক্ষা ঝাড়খণ্ডের সরকারি চাকরি পাওয়ার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ। কিন্তু সেই পরীক্ষায় দুর্নীতির অভিযোগ উঠেছে সম্প্রতি। তার বিরোধিতায় হেমন্ত সোরেন সরকারের বিরুদ্ধে এতদিন অনশন করছিলেন পডুয়ারা। তাঁদের সমর্থন জুগিয়ে অনশনে বসেন ঝাড়খণ্ডের লোকতান্ত্রিক ক্রান্তিকারী মোর্চার নেতা তথা সমাজকর্মী দেবেন্দ্রনাথ মাহাতো, ঠিক সোনম ওয়াংচুকের মতো। চাপে পড়ে বিক্ষোভকারীদের আলোচনার টেবিলে ডেকেছিলেন মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন। কিন্তু আলোচনা সদর্থক হয়নি, এই দাবিতে আজ বিধানসভা ঘেরাও কর্মসূচি করছেন পড়ুয়ারা। তাঁদের নেতৃত্বে দেবেন্দ্রনাথ মাহাতো। পুলিশের দমনপীড়নের মাঝে দাঁড়িয়েই তাঁর বক্তব্য, ‘‘এটা কারও একার দাবি নয়। আমরা স্বচ্ছ পরীক্ষা ব্যবস্থা চাই, এটা লাখো মানুষের দাবি। এটা আমরা আদায় করেই ছাড়ব।”

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

পড়ুয়াদের বিক্ষোভে শামিল হয়েছেন সাধারণ মানুষজনও। স্পাইডারম্যান মুখোশ পরে একজন বিধানসভা ঘেরাও অভিযানে যোগ দিয়ে জানান, ‘‘আমি ঝাড়খণ্ডে এসেছি এই বিক্ষোভে যোগ দিতে। কারণ, আমাদের রাজ্য সরকার বধির। পড়ুয়াদের কথা, রাজ্যবাসীর কথা তার কানে ঢোকে না। আমাদের কথা শোনেও না, আমাদের জন্য কিছু করতেও চায় না।”

 

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন

Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.