Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ১১ আষাঢ় ১৪৩৩
  • শনিবার
  • ২৭ জুন ২০২৬
Ram Mandir Donation Scam

রাম মন্দিরে চুরি, ৮ গ্রেপ্তারির পর ট্রাস্টের শীর্ষ পদ থেকে ইস্তফা দিলেন চম্পত রাই

এফআইআর দায়েরের পরই রাম মন্দিরে দানের টাকা চুরির অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে ট্রাস্ট ঘনিষ্ঠ ৮ জনকে। এই ঘটনা সামনে আসার পরই রাম মন্দির ট্রাস্টের প্রধানের পদ থেকে ইস্তফা দিলেন চম্পত রাই।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুন ২৬, ২০২৬, ১৫:২৫

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুন ২৬, ২০২৬, ১৫:২৫

options
link
রাম মন্দিরে চুরি, ৮ গ্রেপ্তারির পর ট্রাস্টের শীর্ষ পদ থেকে ইস্তফা দিলেন চম্পত রাই zoom
ট্রাস্টের শীর্ষ পদ থেকে ইস্তফা দিলেন চম্পত রাই।

এফআইআর দায়েরের পরই রাম মন্দিরে দানের টাকা (Ram Mandir Donation Scam) চুরির অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে ট্রাস্ট ঘনিষ্ঠ ৮ জনকে। এই ঘটনা সামনে আসার পরই রাম মন্দির ট্রাস্টের প্রধানের পদ থেকে ইস্তফা দিলেন চম্পত রাই। পাশাপাশি ইস্তফা পত্র জমা দিয়েছেন ট্রাস্ট সদস্য অনিল মিশ্র। সংবাদমাধ্যম সূত্রের খবর, শুক্রবারই ইস্তফা দিয়েছেন শ্রী রাম জন্মভূমি তীর্থ ক্ষেত্র ট্রাস্টের এই দুই শীর্ষকর্তা।

রাম মন্দিরে চুরির ঘটনার তদন্ত রিপোর্ট জমা দিয়েছে বিশেষ তদন্তকারী দল বা সিট। রিপোর্টে উঠে এসেছে, রামমন্দিরে নগদ প্রণামী জমা পড়েছে ৩,৫০০ কোটি টাকারও বেশি, সঙ্গে অগণিত সোনা-রুপোর গয়না৷ এই ধনরাশির একটা বড় অংশের কোনও হদিশ মিলছে না৷ নগদ টাকা এবং গয়নার পাশাপাশি মন্দিরের হেফাজত থেকে গায়েব দানে পাওয়া রুপোর তৈরি ভূষূণ্ডির কাকও৷ তদন্তে উঠে এসেছে, গোটা সিস্টেমে যে অব্যবস্থার কথা বলা হচ্ছে, সেই সিস্টেমে ঢুকে রয়েছেন বিশ্ব হিন্দু পরিষদের লোকেরাই। রাম জন্মভূমি ট্রাস্টের প্রধান চম্পত রাই নিজেও কাঠগড়ায়। বিষয়টি সামনে আসার পর এই মামলায় প্রথম এফআইআর দায়ের করা হয়। অভিযোগ দায়ের করেন, ট্রাস্টের সদস্য কৃষ্ণ মোহন। প্রাক্তন ট্রাস্টি কামেশ্বর চৌপালের মৃত্যুর পর ২০২৫ সালের সেপ্টেম্বরে ট্রাস্টে যোগ দেন তিনি। এরপর ৮ অভিযুক্ত গ্রেপ্তার হতেই পদত্যাগ করলেন ট্রাস্টের প্রধান চম্পত রাই।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

শুক্রবারই ইস্তফা দিয়েছেন শ্রী রাম জন্মভূমি তীর্থ ক্ষেত্র ট্রাস্টের প্রধান চম্পত রাই ও ট্রাস্টের সদস্য অনিল মিশ্র।

তদন্তে জানা গিয়েছে, চম্পতের প্রাক্তন গাড়িচালক টিন্নুর কাছে থাকত মন্দিরের দানবাক্সের চাবি। মন্দিরে তিনি রীতিমতো ছড়ি ঘোরাতেন বলেই অভিযোগ। অনুদান গোনার ক্ষেত্রেও যথেষ্ট সক্রিয় ছিলেন তিনি। যদিও টিন্নুর দাবি, তাঁর বিরুদ্ধে মিথ্যা অভিযোগ আনা হচ্ছে। অনুদান গোনার সঙ্গে জড়িত পিতাপুত্র রমাশংকর মিশ্র এবং অনুকল্প মিশ্রকেও গ্রেপ্তার করা হয়েছে। রমাশংকরের জামাই লবকুশ মিশ্রের বিরুদ্ধে অভিযোগ, চুরি করা অর্থের বখরা করতেন তিনি। তাঁর বাড়ি থেকে বিপুল টাকা মিলেছে বলেও অভিযোগ।

অবিনাশ শুক্লা নামে মন্দিরের এক কর্মীর অ্যাকাউন্ট থেকে মিলেছে ৫ লক্ষ টাকা। গ্রেপ্তার হয়েছেন তিনিও। এছাড়াও টাকা গোনায় যুক্ত মণীশ যাদব এখন পুলিশের জালে। গ্রেপ্তার হয়েছেন প্রাক্তন ব্যাঙ্ককর্মী সুভাষ শ্রীবাস্তব। জাল রসিদ তৈরির অভিযোগে করুণেশ পাণ্ডে গ্রেপ্তার হয়েছেন। ৮ জন গ্রেপ্তার হতেই উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের হুঙ্কার, সনাতন মূল্যবোধ নিয়ে যারা ছেলেখেলা করবে, তাদের ছেড়ে কথা বলা হবে না। সিটের রিপোর্টের ভিত্তিতে পদক্ষেপ করবে তাঁর সরকার, জানিয়েছেন যোগী।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.