সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আর জি কর মেডিক্যাল কলেজে তরুণী চিকিৎসকের ধর্ষণ ও খুনের ঘটনায় কেঁপে উঠেছে গোটা দেশ। নারী সুরক্ষা নিয়ে প্রশ্নের মুখে পড়েছে প্রশাসন। এহেন পরিস্থিতিতে ফের ধর্ষণের শিকার এক নাবালিকা। রাজস্থানে একটি মসজিদে ডেকে এনে ৫ বছরের শিশুকন্যাকে ধর্ষণের অভিযোগ উঠেছে এক মৌলবীর বিরুদ্ধে। ইতিমধ্যেই গ্রেপ্তার করা হয়েছে অভিযুক্ত মৌলবীকে।
ভয়াবহ ঘটনাটি ঘটেছে রাজস্থানের আলওয়ারে। সংবাদসংস্থা পিটিআই সূত্রে খবর, অভিযুক্তের নাম আসজাদ। ২২ বছর বয়সি আসজাদ একটি মসজিদের মৌলবী। গত রবিবার ৫ বছর বয়সি এক শিশুকন্যাকে ধর্ষণের অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে। অভিযোগ, মসজিদে ডেকে এনে শিশুটি ধর্ষণ করেছে মৌলবী আসজাদ।
শিশুটির পরিবার সূত্রে জানা গিয়েছে, মসজিদের ঠিক উলটোদিকেই তাঁদের বাড়ি। রবিবার বাড়ির বাইরে খেলছিল নির্যাতিত শিশুটি। সেই সময়েই তাকে মসজিদের ভিতর ডেকে নিয়ে যায় আসজাদ। খেলনার লোভ দেখিয়ে শিশুটিকে মসজিদে ডাকা হয়।
অনেকক্ষণ মেয়ের দেখা না পেয়ে খুঁজতে বেরন নির্যাতিতার মা। শেষ পর্যন্ত মসজিদে পৌঁছে মেয়েকে দেখতে পান তিনি। তাঁকে দেখেই মসজিদ থেকে পালিয়ে যায় অভিযুক্ত। শিশুকন্যার মায়ের অভিযোগের ভিত্তিতেই অভিযোগ দায়ের হয় ওই মৌলবীর বিরুদ্ধে। জানা গিয়েছে, রবিবারই গ্রেপ্তার করা হয়েছে আসজাদকে। আপাতত তাকে জেরা করা হচ্ছে। গত ২ বছর ধরে ওই মসজিদে মৌলবী হিসাবে কাজ করেছে অভিযুক্ত আসজাদ।
সর্বশেষ খবর
-
‘সিস্টেমের বিচ্যুতি, ষড়যন্ত্রের ছক’, অন্নপূর্ণা-বিক্ষোভ নিয়ে নতুন কথা শমীকের
-
চুপিসারে মা হওয়ার পর গর্ভাবস্থার মুহূর্ত ভাগ, সন্তান কোলে প্রথমবার প্রকাশ্যে প্রশ্মিতা
-
মায়ের বুকের দুধের গয়না! ‘ব্রেস্ট মিল্ক জুয়েলারি’ কেনার আগে এই তথ্যগুলি না জানলেই মুশকিল
-
মাঝসমুদ্র থেকে উদ্ধার ২, বঙ্গোপসাগরে জাহাজডুবিতে খোঁজ নেই আরও ২২ জনের
-
প্রশাসক সরিয়ে কেন কলেজের গর্ভনিং বডিতে বিজেপির বিধায়ক-সাংসদ? ব্যাখ্যা দিলেন শমীক