সুব্রত বিশ্বাস: কোচ পরীক্ষা করার সময় হঠাৎই ছেড়ে দিল ট্রেন। সেই সময় কোচ ও স্টেশনের মধ্যে পিষে মারা গেলেন রেলের ক্যারেজ অ্যান্ড ওয়াগনের কর্মী। মঙ্গলবার এই ঘটনা ঘটেছে পূর্ব রেলের আসানসোল ডিভিশনের মধুপুর স্টেশনে।
মৃত কর্মীর নাম সুভাষ মণ্ডল। ওই স্টেশনে ডাউন দিল্লি -গোড্ডা এক্সপ্রেস আসার পর যান্ত্রিক ত্রুটি দেখা যায়। এরপর ইঞ্জিনিয়ারিং বিভাগের কর্মী সুভাষবাবু এস-৬ কোচের নিচে যান পরীক্ষা করতে। তিনি যখন কাজ করছিলেন তখনই ট্রেনটি ছেড়ে দেয়। তখন তড়িঘড়ি প্ল্যাটফর্মে ওঠার চেষ্টা করেন সুভাষবাবু। কিন্তু তিনি বেরিয়ে আসতে পারেননি।

প্ল্যাটফর্ম ও ট্রেনের মাঝে এমনভাবে চেপে যান যে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। এরপর স্টেশনের কর্মীরা এসে প্ল্যাটফর্মের ধার ভেঙে দেহ বের করে আনেন। এই ঘটনার পরই তাঁর বিভাগীয় কর্মীরা নিরাপত্তা সুনিশ্চিতের দাবি তুলে বিক্ষোভ দেখাতে থাকেন। কোন ভুলে এই মৃত্যু এনিয়ে তদন্ত শুরু করেছে রেল। এধরণের ঘটনা এই প্রথম নয়, আগেও বেশ কয়েকবার এভাবে কর্তব্যরত কর্মী মারা যাওয়াতেও রেল সতর্ক হয়নি বলে কর্মীদের অভিযোগ।
উল্লেখ্য, একইভাবে আন্দুল এলাকায় এধরনের দুর্ঘটনা ঘটেছিল। প্রাণ হারিয়েছিলেন এক রেলকর্মী। তারপরেও হুঁশ ফেরেনি কর্তৃপক্ষের। এদিনের ঘটনা ফের একবার তা প্রমাণ করে দিল।
সর্বশেষ খবর
-
বন্যায় কাঁদছে অসম! এখনও ক্ষতিগ্রস্ত লক্ষাধিক মানুষ, ১১ হাজার হেক্টর কৃষিজমি জলমগ্ন, মৃত ১০০
-
পরমাণু চুক্তি নিয়ে সুর নরম, ইরান হরমুজে খুলে দিলেই নিষ্ফলা যুদ্ধে ইতি টানবেন ট্রাম্প!
-
মোটা মাইনের চাকরির টোপ দিয়ে কলকাতার যুবকদের উজবেকিস্তানে ‘পাচার’, তারপর…
-
রাজারহাটের অভিজাত আবাসনে পানীয় জলদূষণ! অসুস্থ বহু বাসিন্দা, তুমুল উত্তেজনা এলাকায়
-
অটো চালিয়ে অসুস্থকে বিনামূল্যে পৌঁছে দেন হাসপাতালে, ভাইরাল গভীর রাতের ‘শেরনি’