Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • রবিবার
  • ১৪ জুন ২০২৬
Rahul Gandhi

‘যুবসমাজের পাশে’, বার্তা নিয়ে ভারত জোড়োর ধাঁচে ফের দেশজুড়ে বড় অভিযানে রাহুল

দেশের যুবসমাজ একজোট করতে ও তাঁদের মন পেতে বড়সড় অভিযানে নামছেন কংগ্রেস। আগামী ১৭ জুন রাহুল গান্ধীর হাত ধরে শুরু হচ্ছে কংগ্রেসের এই নয়া কর্মসূচি।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুন ১৩, ২০২৬, ১৮:১৬

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুন ১৩, ২০২৬, ১৮:১৬

options
link
‘যুবসমাজের পাশে’, বার্তা নিয়ে ভারত জোড়োর ধাঁচে ফের দেশজুড়ে বড় অভিযানে রাহুল zoom
রাহুল গান্ধী। ফাইল ছবি

চাকরি নেই, দেশে লাফিয়ে বাড়ছে বেকারত্ব। নিটের মতো গুরুত্বপূর্ণ পরীক্ষার প্রশ্নফাঁস এখন নিত্য ঘটনা হয়ে উঠেছে। দেশের অর্থনীতি নিয়েও অশনি সংকেত দিয়েছে বিরোধী দল কংগ্রেস। গুরুতর এই পরিস্থিতিতে দেশের যুবসমাজ একজোট করতে ও তাঁদের মন পেতে বড়সড় অভিযানে নামছেন কংগ্রেস। আগামী ১৭ জুন রাহুল গান্ধীর হাত ধরে শুরু হচ্ছে কংগ্রেসের এই নয়া কর্মসূচি।

কংগ্রেসের সাধারণ সম্পাদক কেসি ভেনুগোপাল বলেন, দেশের ছাত্রছাত্রী, চাকরিপ্রার্থী, যুব সমাজ ও শিক্ষাবিদদের একত্রিত করতে দেশব্যাপী অভিযানে নামছে কংগ্রেস। ১৭ জুন রাহুল গান্ধীর উপস্থিতিতে কোটা থেকে শুরু হচ্ছে এই কর্মসূচি। এরপর ১০ জুলাই এলাহাবাদ, ১১ জুলাই পাটনা ও ১৪ জুলাই দিল্লিতে চলবে কর্মসূচি। ভেনুগোপালের কথায়, ছাত্রছাত্রী, পরীক্ষার্থী, যুব সংগঠন, শিক্ষাবিদ এবং পরীক্ষা কেলেঙ্কারিতে সরাসরি ক্ষতিগ্রস্ত সকলকে একত্রিত করা হবে এই কর্মসূচিতে। দেশজুড়ে চলা এই কর্মসূচিতে কংগ্রেসের সকল সংগঠনকে দেশব্যাপী পড়ুয়াদের একজোট করার বার্তা দিয়েছেন রাহুল। ভেনুগোপাল বলেন, কংগ্রেসের সকল কর্মী ও সংগঠনকে নির্দেশ দেওয়া হয়েছে, বড় পরিসরে ক্যাম্পাস, কোচিং সেন্টার, বিশ্ববিদ্যালয়, স্কুল এবং যুব কেন্দ্রগুলি গিয়ে মত বিনিময়ের। সোশাল মিডিয়া, লাইভ স্ক্রিনিং এবং শিক্ষার্থীদের সঙ্গে সরাসরি যোগাযোগ স্থাপনের নির্দেশ দেওয়া হয়েছে।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

১৭ জুন রাহুল গান্ধীর উপস্থিতিতে কোটা থেকে শুরু হচ্ছে এই কর্মসূচি। এরপর ১০ জুলাই এলাহাবাদ, ১১ জুলাই পাটনা ও ১৪ জুলাই দিল্লিতে চলবে কর্মসূচি।

ভেনুগোপাল আরও বলেন যে, এই কর্মসূচিতে রাহুল গান্ধীর পূর্বে উত্থাপিত দাবিগুলো নিয়ে রাস্তায় নামবেন। যার মধ্যে রয়েছে নিট-এর প্রশ্নফাঁস, পরীক্ষার ফি বাতিল, প্রশ্নপত্র ফাঁসের চক্রের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা এবং কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদত্যাগ-সহ শিক্ষাক্ষেত্রে সরকারের গা ছাড়া মানসিকতা। দেশের তরুণরা যাতে দুর্নীতি, অযোগ্যতা বা রাজনৈতিক উদাসীনতার বলি না হন সেই লক্ষ্যেই এই কর্মসূচি। পড়ুয়াদের স্বার্থকে মাথায় রেখে কংগ্রেসের এই কর্মসূচিকে সফল করতে দেশের যুবসমাজকে আহ্বান জানানো হচ্ছে হাত শিবিরের তরফে।

উল্লেখ্য, সম্প্রতি নিটের প্রশ্নপত্র ফাঁস এসএসসির ওয়েবসাইটে সমস্যার ঘটনায় দেশজুড়ে বিতর্ক চরম আকার নিয়েছে। বড় পরিসরে আন্দোলনের পর নতুন করে নিটের পরীক্ষা নিচ্ছে কেন্দ্র। তবে এই ইস্যুকে হাতিয়ার করে ইতিমধ্যেই মাঠে নেমে পড়েছে ককরোচ পার্টি। সম্প্রতি দিল্লির যন্তরমন্তরে তাঁদের কর্মসূচিতে বিপুল সংখ্যায় যোগ দিতে দেখা গিয়েছিল দেশের যুব সমাজকে। শিক্ষামন্ত্রীর পদত্যাগের জোরালো দাবি জানিয়েছে এই অরাজনৈতিক সংগঠন। এবার এই ইস্যুকে হাতিয়ার করে রাহুল গান্ধীর নেতৃত্বে রাজনৈতিক ভাবে আন্দোলনে নামতে চলেছে কংগ্রেস।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.