সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বাজেট অধিবেশন চলাকালীন সোমবার লোকসভায় কেন্দ্রকে এক হাত নিলেন বিরোধী দলনেতা রাহুল গান্ধী (Rahul Gandhi)। একাধিক অন্য বিষয়ের পাশাপাশি এদিন অগ্নিপথ (Agnipath) প্রকল্প নিয়ে সংসদে সরব হন রাহুল। যদিও কেন্দ্রীয় প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংয়ের (Rajnath Singh) পালটা অভিযোগ করলেন, বিরোধী দলনেতা ভুল তথ্য প্রচার করে জনগণকে বিভ্রান্ত করছেন। বিষয়টি নিয়ে সংসদে আলোচনারও প্রস্তাব দেন তিনি। সোমবার অগ্নিবীরদের নিয়ে কেন্দ্রের বিরুদ্ধে কী অভিযোগ করেছেন রাহুল?
এদিন বাজেট নিয়ে বলতে গিয়ে রাহুল দাবি করেন, অগ্নিপথ প্রকল্প দেশের সেনা এবং তাঁদের পরিবারের আর্থিক সুরক্ষা এবং সম্মানকে ডাকাতি করেছে। অবসরপ্রাপ্ত অগ্নিবীরদের পেনশন না থাকার বিষয়টিও উল্লেখ করেন তিনি। রাহুলের দাবি, এই ধরনের প্রকল্প প্রমাণ করে এই সরকার দেশের যুবা এবং কৃষকদের বিরোধী। কংগ্রেস নেতার এমন দাবির জেরে স্বভাবতই শাসকপক্ষ বিরোধিতায় নামে। উত্তপ্ত হয়ে ওঠে সংসদ কক্ষ। তখনই রাজনাথ সিং উঠে দাঁড়িয়ে বলেন, বাজেট সম্পর্কে ভুল ধারণা প্রচার করেছেন রাহুল। এই বিষয়ে অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ আগামী বক্তৃতায় স্পষ্ট করবেন।
[আরও পড়ুন: জঙ্গলবন্দি ৪০ দিন! মহারাষ্ট্রের অরণ্যে উদ্ধার শিকলে বাঁধা মার্কিন মহিলা]
গত ১ জুলাই লোকসভায় একই ধরনের বিতণ্ডায় জরান রাহুল এবং প্রতিরক্ষামন্ত্রী। সেই সময় শহিদ অগ্নিবীরকে আর্থিক সাহায্য দেওয়া নিয়ে দ্বন্দ্ব তৈরি হয়েছিল। রাহুল দাবি করেছিলেন, কর্তব্যরত অবস্থায় মৃত্যুবরণ করা অগ্নিবীরকে শহিদ মনে করে না ভারত সরকার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তাঁকে ‘শহিদ’ বলতে রাজি নন। ওই শহিদকে পেনশন এবং প্রাপ্য আর্থিক সাহায্য দেওয়া হয়নি। শহিদের সঙ্গে শ্রমিকের মতো ব্যবহার করা হচ্ছে বলেও অভিযোগ করেন রাহুল।
[আরও পড়ুন: ৩ পড়ুয়ার মৃত্যুতে ‘বুলডোজার অ্যাকশন’ দিল্লিতে, গুঁড়িয়ে দেওয়া হল অবৈধ নির্মাণ]
পালটা রাজনাথ দাবি করেন, বিরোধী দলনেতা মিথ্যে বলছেন। কর্তব্যরত অবস্থায় শহিদ অগ্নিবীরকে প্রাপ্য ১ কোটি টাকা আর্থিক সাহায্য দেওয়া হয়েছে সেনার তরফে। এর পর রাহুল একটি ভিডিও পোস্ট করেন, ওই ভিডিওতে শহিদ অজয় কুমারের বাবা জানান, আর্থিক সাহায্য পাননি। পরে স্পষ্ট করেন, সেনার আর্থিক সাহায্য পেয়েছেন। তবে পেনশন চান। অগ্নিপথ প্রকল্প উঠে যাক, চান তাঁরা।
সর্বশেষ খবর
-
যুদ্ধ আবহে চরমে জ্বালানি-জ্বালা! ‘২০৪৭-এ বিকশিত ভারত গড়বই’, লালকেল্লায় ‘আত্মনির্ভরতা’র বার্তা মোদির
-
‘কর্মযোগ’ ও ‘স্বাধীনতা’-র ধারণা দিয়েছিলেন ঋষি অরবিন্দ
-
‘তেল পাবেন না, গ্যাস পাবেন না, মানুষকে ভয় দেখিয়েই আনন্দ’, লালকেল্লায় বিরোধীদের বিঁধলেন মোদি
-
সার্কিট হাউসে মহুয়াকে ঘর ছাড়তে ‘চাপ’, বাইরে ‘গো ব্যাক’ স্লোগান! উত্তেজনা কৃষ্ণনগরে
-
স্বাধীনতা দিবসে রাষ্ট্রপতির আমন্ত্রণপত্রে ছত্তিশগড়-মধ্যপ্রদেশের কারুকাজ, মাওবাদীমুক্ত রাজ্যের শিল্পচর্চায় জোর