সংসদের শীতকালীন অধিবেশনে দাবি জানিয়েছিলেন, ১০ মিনিটের ডেলিভারি সার্ভিস বন্ধ করার। এরপর গত বছরের শেষ দিনে আমাজন, সুইগি, জোমাটো, জেপ্টো, ফ্লিপকার্ট, ব্লিঙ্কিটের মতো ডেলিভারি অ্যাপের কর্মীদের ডাকা ধর্মঘটকেও সমর্থন করেছিলেন। এবার ব্লিঙ্কিটের ‘ডেলিভারি বয়’-এর পোশাকে দেখা গেল আপ সাংসদ রাঘব চাড্ডাকে।
কীভাবে একজন গিগ কর্মীর দিন কাটে, তা জানতেই তিনি মোটরবাইকে করে সারাদিন ঘুরে বেড়ালেন। বাড়ি বাড়ি পৌঁছে দিলেন ‘অর্ডার’। এই সংক্রান্ত একটি ভিডিও নিজের এক্স হ্যান্ডলে পোস্ট করেছেন আপ সাংসদ। সেখানে দেখা যাচ্ছে, ব্লিঙ্কিটের ‘ডেলিভারি বয়’-এর পোশাক পড়ছেন রাঘব। তারপর সংস্থার এক গিগ কর্মীর সঙ্গেই তাঁর বাইকে চড়ে শহরের বিভিন্ন জায়গায় পৌঁছে দিচ্ছেন ‘অর্ডার’। ইতিমধ্যেই ভাইরাল হয়েছে তাঁর ভিডিওটি। তবে ভিডিওর শেষে লেখা ‘সঙ্গে থাকুন। আরও কিছু আসছে।’ তবে আগামী দিনে কী আসতে চলেছে, তা স্পষ্ট করেননি রাঘব। স্বাভাবিকভাবেই তা ঘিরে কৌতুহল তৈরি হয়েছে।
Away from boardrooms, at the grassroots. I lived their day.
Stay tuned! pic.twitter.com/exGBNFGD3T
— Raghav Chadha (@raghav_chadha) January 12, 2026
প্রসঙ্গত, কম মজুরি এবং ‘কুইক সার্ভিস’ নিয়ে আপত্তি জানিয়ে সম্প্রতি পথে নেমেছিলেন গিগ কর্মীরা। তাঁদের দাবি, মিনিট দশেকের মধ্যে পণ্য পৌঁছে দেওয়ার দ্রুততায় বহু সময় প্রাণ হারান কর্মীরা। আবার ডেলিভারি দিতে একটু দেরি হলেই দিতে হয় কড়া জরিমানা। একই সঙ্গে দীর্ঘ সময় ধরে কাজ, নিরাপত্তাহীন, সামাজিক সুরক্ষার অভাবের মতো বিষয়ও রয়েছে। শ্রমিকরা জানান, গিগ অর্থনীতির পরিস্থিতি ক্রমাগত খারাপ হতে থাকায় সংস্থাগুলির উপর চাপ বাড়াতেই বারবার ধর্মঘট ডাকতে হচ্ছে। তাঁদের দাবি, কারণ না দর্শিয়ে ছাঁটাই করা যাবে না। কর্মীদের পিএফ ও বিমার সুবিধা দিতে হবে।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
সপ্তাহে ২ দিন হাওড়ার মঙ্গলাহাটে হকারদের বসার অনুমতি, শর্ত বেঁধে দিল প্রশাসন
-
এবার রাডারে অভিষেকের ডায়মন্ড হারবার এফসি, ‘টাকা আসত কোথা থেকে?’, প্রশ্ন ক্রীড়ামন্ত্রী নিশীথের
-
উন্নত রাডারেও অদৃশ্য! চিন-পাকিস্তানের চিন্তা বাড়িয়ে ভারতকে সু-৫৭-এর প্রস্তাব পুতিনের
-
কল্যাণীতেই হবে বিমানবন্দর, জোরালো বার্তা শান্তনুর, ওয়াটার মেট্রো নিয়ে কী বার্তা কেন্দ্রীয় মন্ত্রীর?
-
‘সব কর্মফল! তৃণমূল জিতলে স্বরূপ বিশ্বাসকে আটকানো মুশকিল হত’, বিস্ফোরক দেব