সংসদে জনতার ইস্যু তুলে ধরে ইদানিং সোশাল মিডিয়ায় বেশ জনপ্রিয় হয়ে উঠেছেন আম আদমি পার্টির রাজ্যসভা সাংসদ রাঘব চাড্ডা। ইতিমধ্যেই গিগ কর্মীদের অধিকার নিয়ে সরব হয়েছেন তিনি। জনপ্রতিনিধিদের দায়বদ্ধতা নিয়ে প্রশ্ন তুলেছেন। এবার টেলিকম সংস্থাগুলির রিচার্জ কেলেঙ্কারি নিয়েও সরব হলেন আপ সাংসদ।
সংসদে রাঘব চাড্ডার বক্তব্য, রিচার্জ শেষ হয়ে গেলে যেভাবে প্রিপেড গ্রাহকদের ইনকামিং পরিষেবা বন্ধ করে দেওয়া হয়, যেভাবে ২৮ দিনের প্ল্যান বানিয়ে ১২ মাসে ১৩ বার রিচার্জ করতে বাধ্য করা হয়, সেগুলি আসলে বড়সড় আর্থিক প্রতারণা। রাঘব চাড্ডার বক্তব্য, “রিচার্জের মেয়াদ শেষ হলেই কেউ আর ফোন করতে পারে না। এমনকি গুরুত্বপূর্ণ ওটিপি বা জরুরি বার্তাও ফোনে পৌঁছায় না। কোনওভাবে তাঁর সঙ্গে যোগাযোগ করা যায় না। জরুরি পরিস্থিতিতে মানুষ কার্যত অসহায় হয়ে পড়েন।” রাঘবের বক্তব্য, “রিচার্জ শেষ হলে আউটগোয়িং কল বন্ধ হওয়াটা যুক্তিযুক্ত। কিন্তু ইনকামিং কল বন্ধ হবে কেন?”
আরও পড়ুন:
টেলিকম সংস্থাগুলির বহু সমালোচিত ২৮ দিনের রিচার্জ প্ল্যান নিয়েও সংসদে সরব হয়েছেন রাঘব। তিনি বলেন, “২৮ দিনের রিচার্জ প্ল্যান আসলে একটি ফাঁদ। ২৮ দিন করে ১৩ বার রিচার্জ করলে মোট ৩৬৪ দিন হয়। অর্থাৎ ১২ মাসে ১৩ বার আপনাকে রিচার্জ করতে হচ্ছে। ফলে বছরে একবার অতিরিক্ত রিচার্জ করতে বাধ্য হচ্ছেন গ্রাহকরা।” রাঘবের সাফ কথা, মোবাইল রিচার্জ ৩০ বা ৩১ দিনের হওয়া উচিত।
বস্তুত, দেশের প্রায় সব টেলিকম সংস্থাই মাসিক প্ল্যানের বদলে ২৮ দিন, ৫৪ দিন বা ৮৪ দিনের রিচার্জ প্ল্যান গ্রাহকদের কিনতে একপ্রকার বাধ্য করে। এ নিয়ে অতীতেও বহুবার বিতর্ক হয়েছে। এবার সংসদেও এই গুরুত্বপূর্ণ ইস্যুটি তুললেন রাঘব। এবার সরকার এ নিয়ে কোনও পদক্ষেপ করে কিনা সেটাই দেখার।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
সরকার-সংগঠন সমন্বয় আরও মজবুত করাই লক্ষ্য, চলতি মাসেই ফের বঙ্গ সফরে নীতিন নবীন
-
ব্রিটেনে বাতিল ১৩০০ উড়ান! বিভ্রাটে ভোগান্তির শিকার লক্ষ লক্ষ যাত্রী
-
সিগন্যাল ভেঙে মহিলাকে ধাক্কা ম্যাটাডোরের, রাস্তায় ছিটকে পড়তেই পিষে দিল বাস! উত্তাল ভাঙড়
-
উদ্বোধনী ম্যাচ হয়তো মোহনবাগান মাঠে, আইএফএ শিল্ডের শুরুতেও ফের ডার্বি?
-
গুজরাটে অনার কিলিং! ছেলে বন্ধুর সঙ্গে ভিডিও, হাতুড়ি দিয়ে তরুণীর মাথা থেঁতলে খুন বাবা-দাদার!