প্রশ্ন ফাঁস ও ভুল নিয়ে বিতর্ক যেন পিছু ছাড়ছে না কেন্দ্রের। এর আগে নিট-ইউজি পরীক্ষার প্রশ্ন ফাঁস হওয়ায় নতুন করে পরীক্ষা নিতে হয়েছে। তারপর ইউজিসি-নেট পরীক্ষাতেও ভুল প্রশ্ন-সহ একাধিক অসঙ্গতির জেরে তিনটি বিষয়ে নতুন করে পরীক্ষা নেওয়ার কথা ঘোষণা করেছে ন্যাশনাল টেস্টিং এজেন্সি। এবার প্রশ্নের মুখে ইউপিএসসি। চলতি বছরের সিভিল সার্ভিস প্রিলিমিনারি (UPSC Prelims 2026) পরীক্ষায় জেনারেল স্টাডিজের পেপার ওয়ানে আটটি প্রশ্ন ভুল ও ত্রুটিপূর্ণ বলে অভিযোগ করে একদল প্রার্থী সেন্ট্রাল অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইবুনালের (ক্যাট) দ্বারস্থ হয়েছেন। শুনানির পর ক্যাট-এর নয়াদিল্লি বেঞ্চ ইউপিএসসি-কে অফিসিয়াল নোটিস পাঠিয়ে জবাব তলব করেছে।
প্রার্থীরা জেনারেল স্টাডিজ পেপার ওয়ানের ৮টি প্রশ্ন ও প্রভিশনাল অ্যানসার নিয়ে আপত্তি তুলেছেন। পরীক্ষার্থীদের দাবি, কিছু প্রশ্নের উত্তর ভুল দেওয়া হয়েছে এবং কিছু প্রশ্নে কোনও সঠিক বিকল্প ছিল না। কিছু প্রশ্ন নির্ধারিত সিলেবাসের বাইরে থেকে এসেছে বলেও অভিযোগ করা হয়েছে।
আরও পড়ুন:
প্রার্থীরা জেনারেল স্টাডিজ পেপার ওয়ানের ৮টি প্রশ্ন ও প্রভিশনাল অ্যানসার নিয়ে আপত্তি তুলেছেন।
নেগেটিভমার্কিং-সহ প্রায় ১৬ নম্বরের ভাগ্য এই ত্রুটিপূর্ণ প্রশ্নগুলির ওপর নির্ভর করছে। ২০২৬ সালের প্রিলিমসে অংশগ্রহণকারী শচীন তিওয়ারি ও আরও দু’জন জেনারেল স্টাডিজ পেপার-১, সেট ‘এ’-এর ৭, ১১, ৪৫, ৬০, ৬২, ৮২, ৮৬ এবং ৯৬ নম্বর প্রশ্নকে চ্যালেঞ্জ করেছেন। তাঁদের দাবি, নির্ধারিত সময়ে ইউপিএসসি পোর্টালের মাধ্যমে আপত্তি জানালেও কোনও জবাব পাননি।
এর জেরেই একদল পরীক্ষার্থী সেন্ট্রাল অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইবুনালের (ক্যাট) দ্বারস্থ হন। তাঁদের আর্জি ছিল, প্রশ্নের উত্তরগুলি ভুল প্রমাণিত হলে উত্তরপত্র সংশোধনের নির্দেশ দেওয়া হোক ইউপিএসসিকে। এই ঘটনাতেই ক্যাটের তরফে এখনও কোনও নির্দেশ না দেওয়া হলেও নোটিস পাঠানো হল ইউপিএসসিকে। আগামী ৮ অক্টোবর এই মামলার পরবর্তী শুনানির দিন ধার্য করা হয়েছে।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
একশোর বদলে পাঁচশোর নোটের টোপ! কমিশনের লোভে ব্যবসায়ী পেলেন সাদা কাগজের টুকরো
-
তৃণমূল জমানায় অবহেলা! দুর্যোগ-বিধ্বস্ত উত্তরবঙ্গকে স্বমহিমায় ফেরাতে আড়াইশো কোটি বরাদ্দ শুভেন্দুর
-
নিজের গড় রেজিনগরেই হারের ভয়! উপনির্বাচনে বাম-কংগ্রেস-তৃণমূল মহাজোট চাইছেন হুমায়ুন
-
আপত্তি শুধু ‘সেক্যুলার’ কংগ্রেসের! নিয়ম মেনে বন্দে মাতরম পুরোটা দাঁড়িয়ে সম্মান আবদুল্লাদের
-
নন্দীগ্রাম উপনির্বাচনে প্রার্থীই দিতে পারবে না তৃণমূল? সর্বদলীয় বৈঠকে গড়হাজিরায় উঠছে প্রশ্ন