সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পাঞ্জাব পুলিশের কনস্টেবলের পদে ছিলেন তিনি। যদিও সমাজমাধ্যম এই সুন্দরী তরুণীকে ‘ইনস্টাগ্রাম ক্যুইন’ হিসাবে চেনে। তাঁর জনপ্রিয় ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের নাম ‘থার ওয়ালি কনস্টেবল’। মাদক-সহ ধরা পড়ায় আগেই তাঁকে বরখাস্ত করেছিল পাঞ্জাব পুলিশ। যদিও তাতে বিলাসবহুল জীবনযাপনে বাধা পড়েনি। সেই আমনদীপ কউরকে সোমবার গ্রেপ্তার করেছে রাজ্যের মাদকবিরোধী টাস্ক ফোর্স। এইসঙ্গে আমনদীপের যাবতীয় সম্পত্তি বাজেয়াপ্ত হয়েছে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, জনপ্রিয় পাঞ্জাবি গায়ক আফসানা খানের বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়েছে অমনদীপকে। তিনি আফসানার বোন রফতার কাউরের বন্ধু বলে জানা গিয়েছে। শুধু মাদক সম্পর্কিত অভিযোগই নয়, পাঞ্জাব পুলিশের প্রাক্তনের বিলাসী জীবনও নজরে ছিল তদন্তকারীদের। ভাটিন্ডায় ১ কোটি টাকার বাড়ি রয়েছে অমনদীপের। ভাটিন্ডারই ড্রিম সিটিতে তিনি ১৯ লক্ষ টাকা দিয়ে জমি কিনেছেন। একাধিক বিলাসবহুল গাড়ি ও বাইক রয়েছে ‘ইনস্টাগ্রাম ক্যুইন’-এর। তার মধ্যে রয়েছে মহিন্দ্রা থার, রয়েল এনফিল্ড মোটর সাইকেল। সূত্রের খবর, গাড়ি ও বাইক ছাড়াও এক লক্ষ টাকা দামের একটি হাতঘড়ি, ৫৬ হাজার টাকার দামের তিনটি ফোন উদ্ধার হয়েছে। এছাড়াও ব্যাঙ্ক অ্যাকাউন্টে রয়েছে ১ লক্ষ টাকা।
তদন্তকারীদের দাবি, সাত বছরে ১.৮৮ কোটি টাকা আয় করেছেন আমনদীপ। অন্যদিকে ব্যয় করেছেন ১.৩৯ কোটি টাকা। অর্থাৎ মোট আয়ের অতিরিক্ত ৩১ লক্ষ টাকা ব্যয় করেছেন। এই টাকার উৎস খুঁজছে টাস্ক ফোর্স। উল্লেখ্য, গত মাসে অমনদীপের গাড়ি থেকে ১৭ গ্রাম হেরোইন উদ্ধার হয়েছিল। এরপরেই চাকরি হারান তিনি। এবার আয়-বহির্ভূত সম্পত্তির অভিযোগে গ্রেপ্তার করা হল ইনস্টাগ্রাম কুইনকে।
সর্বশেষ খবর
-
টানা অনশনে শারীরিক অবস্থার অবনতি! হাসপাতালে নিয়ে যাওয়া হল ঝাড়খণ্ডের ‘ওয়াংচুক’কে
-
চিনা মাঞ্জায় গলা কাটল বাইক আরোহী পুলিশ অফিসারের! মা ফ্লাইওভারে বাড়ল টহলদারি
-
ইন্দিরা হত্যাকারীর ছেলে লড়বেন পাঞ্জাব ভোটে! প্রার্থীতালিকা ঘোষণা অকালি দল ওয়ারিসের
-
কৌশিকী অমাবস্যায় তারাপীঠে তিনদিন মদ বিক্রি বন্ধ! মদের দোকান নিয়ে কী প্রস্তাব?
-
জমি-বাড়ি দখল করেছেন রেখা পাত্র! বিজেপি বিধায়কের বিরুদ্ধে মুখ্যমন্ত্রীকে নালিশ কেশবানন্দ মহারাজের