পাঞ্জাবের মোহালি শহরে ভয়ংকর হত্যাকাণ্ড। অফিসের মধ্যে ঢুকে সহকর্মীদের সামনে কুপিয়ে খুন করা হল এক তরুণীকে। হত্যাকাণ্ডে অভিযুক্ত তাঁর প্রাক্তন প্রেমিক ও সহকর্মী। প্রাথমিকভাবে জানা গিয়েছে, তরুণী সম্পর্ক ভাঙায় প্রতিশোধ নেয় অভিযুক্ত। সহকর্মীরা বাঁচানোর চেষ্টা করলেও পেরে ওঠেনি। হাড়হিম করা এই খুনের ভিডিও ভাইরাল হয়েছে সোশাল মিডিয়ায়। ভিডিওর সত্যতা যাচাই করেনি সংবাদ প্রতিদিন ডিজিটাল।
পুলিশ জানিয়েছে, মৃতা পাটিয়ালার বাসিন্দা ৩০ বছরের ডিম্পল। অভিযুক্ত ৩৯ হরজিন্দর সিং মান ওরফে হ্য়ারি। উভয়ে একটি কুরিয়ার সংস্থায় চাকরি করতেন। কর্মসূত্রেই তাঁদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে উঠেছিল। যদিও একসময় তা ভেঙে যায়। এই বিচ্ছেদ মানত পারেননি হ্যারি। তিনি ডিম্পলের সঙ্গে বারবার যোগাযোগ করে সম্পর্ক জোড়া দেওয়ার চেষ্টা করেন। যদিও তরুণী রাজি হননি। এই অবস্থায় মানসিকভাবে ভেঙে পড়েছিলেন অভিযুক্ত। এর পরেই বৃহস্পতিবার সন্ধ্যায় ভরা অফিসে পিছন থেকে তরুণীকে আক্রমণ করেন।
Woman stabbed multiple times to death in Mohali Punjab, at a corporate company.
How can someone go mental to this level to take revenge for a Break-Up 😱😱😱 https://t.co/E9Expafp5f
— Shriadhish Deeptanshu (@Shriadhish_D) June 5, 2026
সিসিটিভি ফুটেজে দেখা গিয়েছে, ডিম্পল নিজের ডেস্ক বসে কাজ করছেন। নিঃশব্দে পিছন এসে তাঁর পিঠে ধারাল ছুরির কোপ বসান হ্যারি। তরুণী নিজেকে বাঁচানোর চেষ্টা করেও পার পাননি। তাড়া করে একের পর এক কোপ বসান যুবক। সহকর্মীরা এগিয়ে এসে ডিম্পলকে বাঁচানোর চেষ্টা করলেও পারেননি। তাঁদের দিকেও ছুরি নিয়ে ধেয়ে যান অভিযুক্ত। ডিম্পলকে খুন করার পরে আত্মহত্যার চেষ্টা করেন হ্যারি। পুলিশ এসে রক্তাক্ত যুগলকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। যদিও তরুণীকে বাঁচানো যায়নি। প্রেমঘটিত কারণেই খুন কিনা নিশ্চিত করতে তদন্ত শুরু করেছে মোহালি পুলিশ।
সর্বশেষ খবর
-
তামিলনাড়ুতে বিজেপিতে মহাভাঙন! আন্নামলাই, নাগার্জুনের পর দল ছাড়লেন সুমতি
-
অস্তাচলে তৃণমূলের সূর্য! ২৮ বছর পর ‘ছুটি’ পেলেন মমতার ‘বক্সীদা’
-
সেন্টার অফ এক্সেলেন্সে যাচ্ছেন রোহিত, ইংল্যান্ড সিরিজেও কোহলিকে নিয়ে অনিশ্চয়তা
-
প্রকৃতির ডাকেই মিলবে ভবিষ্যতের দিশা, বিশ্ব পরিবেশ দিবসে বার্তা ‘ইউনিসেফ’-এর
-
‘শেখানো তোতাপাখি’ করে রেখেছিলেন সিবিআইয়ের আইনজীবী! বিস্ফোরক অভয়ার বাবা