অপারেশন সিঁদুরের পর থেকেই চরবৃত্তির অভিযোগে দেশজুড়ে বহু গ্রেপ্তারি সামনে এসেছে। এবার পাঞ্জাবে জাতীয় সড়কে সিসি ক্যামেরা লাগিয়ে সেনার গতিবিধি ভিডিও রেকর্ডের অভিযোগ। এমনকী সেই তথ্য পাকিস্তানে পাচারেরও অভিযোগ উঠল। এই ঘটনায় ইতিমধ্যে গ্রেপ্তার করা হয়েছে পাঠানকোট জেলার চক ধারিয়াল গ্রামের বাসিন্দা বলজিৎ সিং ওরফে বিট্টুকে।
পাকিস্তান সীমান্তের কাছে অবস্থিত পঠানকোট দেশের সেনাবাহিনীর কাছে গুরুত্বপূর্ণ একটি জায়গা। ২০১৬ সালের ২ জানুয়ারি জইশ জঙ্গিরা হামলা চালায় পাঠানকোট বিমানঘাঁটিতে। সেই সময় ৭ জন জওয়ান শহিদ হয়েছিলেন। নতুন করে হামলার ছক কষছিল আইএসআই? পুলিশ জানিয়েছে, সেনাবাহিনী ও আধাসামরিক বাহিনীর গতিবিধির উপর নজর রাখতে ৪৪ নম্বর জাতীয় সড়কে একটি দোকানে সিসিটিভি ক্যামেরা বসানো হয়েছিল। জায়গাটি পাঠানকোট-জম্মু অংশের একটি সেতুর কাছে। অভিযোগ, এই ভিডিও পাকিস্তানি গুপ্তচরদের কাছে পাঠানো হত।
আরও পড়ুন:
পাঞ্জাব পুলিশের এক আধিকারিক জানিয়েছেন, ধৃত বলজিৎ সিংকে এক অজ্ঞাতপরিচয় ব্যক্তি ৪০ হাজার টাকা দিয়েছিলেন। এই টাকার বিনিময়ে সিসি ক্যামেরার ফুটেজ চলে যেত পাক হ্যান্ডলারের কাছে। ধৃত ব্যক্তির কাছ থেকে একটি সিসি ক্যামেরা এবং একটি ওয়াইফাই রাউটার উদ্ধার করেছে পুলিশ। গুপ্তচর বৃত্তির তদন্তে নেমে আরও তিন অভিযুক্ত বিক্রমজিৎ সিং, বলবিন্দর সিং এবং তরণপ্রীত সিং ওরফে তন্নুকে খুঁজছে পুলিশ।
সর্বশেষ খবর
-
একজনকে জোর করে বিয়ে, আরেক জনের প্রেম মেনে নেয়নি পরিবার, একসঙ্গে বিষ খেলেন দুই বান্ধবী!
-
আরাবুলের গাড়িতে হামলা, রাতেই পুড়ল আইএসএফ পার্টি অফিস! ফের উত্তেজনা ভাঙড়ে
-
বিয়ের তিনমাস পরই স্ত্রীকে ‘খুন’! গ্রেপ্তার প্রাক্তন মোহনবাগান তারকা, রণক্ষেত্র বরানগর
-
‘রাহুলের প্রতি প্রেম জাগল কীভাবে?’ সুদীপ্তার পর মৌমিতাকে বিঁধলেন মানসী, ‘নিম্নরুচি’ খোঁচা জয়জিতের
-
হাসিনার প্রত্যর্পণ ঘিরে দিল্লি-ঢাকা চাপানউতর! বিতর্কের মাঝেই ইঙ্গিতপূর্ণ বার্তা জয়শংকরের