Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২৭ শ্রাবণ ১৪৩৩
  • বৃহস্পতিবার
  • ১৩ আগস্ট ২০২৬
Pune Road Rage

রাস্তায় সাইড না পেয়ে মহিলার উপর চড়াও বৃদ্ধ গাড়িচালক, মেরে নাক ফাটানোর অভিযোগ

অভিযুক্ত চালকের কড়া শাস্তির দাবি জানিয়েছেন আক্রান্ত মহিলা।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুলাই ২১, ২০২৪, ১৯:০৭

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুলাই ২১, ২০২৪, ১৯:০৭

options
link
রাস্তায় সাইড না পেয়ে মহিলার উপর চড়াও বৃদ্ধ গাড়িচালক, মেরে নাক ফাটানোর অভিযোগ zoom
Advertisement

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পুণের রাস্তায় ভয়াবহ কাণ্ড! দিনের আলোয় প্রকাশ্যে নির্যাতনের শিকার হলেন এক মহিলা। গাড়ি ওভারটেকের জায়গা দেওয়া হয়নি! তাই মাঝরাস্তায় গাড়ি দাঁড় করিয়ে মহিলার চুলের মুঠি ধরে মারধর ও ঘুষি মেরে নাক ফাটিয়ে দেওয়ার অভিযোগ উঠল এক বয়স্ক ব্যক্তির বিরুদ্ধে। সেই ঘটনার একটি ভিডিও ছড়িয়ে পড়ে সামাজিক মাধ্যমে (ভিডিওর সত্যতা যাচাই করেনি সংবাদ প্রতিদিন ডিজিটাল)। ওই মহিলার অভিযোগের ভিত্তিতে গ্রেপ্তার করা হয়েছে অভিযুক্ত ও তাঁর স্ত্রীকে।

[আরও পড়ুন: বাংলাদেশে আটকে থাকা পড়ুয়াদের ফেরাতে উদ্যোগ বিএসএফের, খোলা হল বিশেষ ক্যাম্প]

শনিবার মহারাষ্ট্রের পুণের পাসান-বানের লিঙ্ক রোড ধরে স্কুটিতে চেপে বাড়ি ফিরছিলেন এক মহিলা। সঙ্গে ছিল তাঁর দুই সন্তান। বাড়ি ফেরার সময় তিনি খেয়াল করেন দীর্ঘক্ষণ ধরে তাঁর স্কুটিকে ওভারটেক করার চেষ্টা করছে একটি গাড়ি। প্রায় ২ কিলোমিটার পথ যাওয়ার পর  রাস্তার বাঁদিকে স্কুটি দাঁড় করিয়ে দেন তিনি। এরপরই পিছনে থাকা গাড়িটি কিছুটা এগিয়ে থেমে যায়। অভিযোগ, গাড়ি থেকে বেরিয়ে গালিগালাজ করতে থাকেন বৃদ্ধ চালক। ঘটনার প্রতিবাদ করলেই স্বপ্নীল কেকড়ে নামের ওই ব্যক্তি ঘুষি মেরে মহিলার নাক ফাটিয়ে দেন বলে পুলিশকে জানিয়েছেন নির্যাতিতা।

Advertisement

আক্রান্ত ওই মহিলা বলেন, “আমার সঙ্গে দুই সন্তান ছিল, তাদেরও পরোয়া করেননি ওই ব্যক্তি। এটাই কি শহরের নিরাপত্তা? মানুষ পাগলের মতো ব্যবহার করছেন কেন? আমার সঙ্গে দুই সন্তান ছিল, বড় অঘটন ঘটতে পারত। শেষে এক মহিলা আমায় সাহায্য করেন।” অভিযুক্ত বৃদ্ধের কড়া শাস্তির দাবি জানিয়ে আক্রান্ত মহিলা বলেন, “আমি জানি না কী হচ্ছে?  আমরা কোন দিকে যাচ্ছি? ” স্থানীয় প্রশাসন জানিয়েছে, ওই মহিলাকে উদ্ধার করে চিকিৎসার জন্য স্থানীয় হাসপাতালে পাঠানো হয়েছে। 

[আরও পড়ুন: সম্পত্তি বিবাদে দাদাকে কুপিয়ে খুন ভাইয়ের! বাঁচাতে গিয়ে আহত ৩, চাঞ্চল্য উলুবেড়িয়ায়]

Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.