সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বর্ষবরণের পার্টির আমন্ত্রণপত্রের সঙ্গে কন্ডোম বিলি! পুণের এক পানশালার এমন অভিনব আমন্ত্রণপত্র প্রকাশ্যে আসতেই বিতর্ক চরম আকার নিয়েছে। ওই পানশালার বিরুদ্ধে কড়া পদক্ষেপের দাবিতে সরব মহারাষ্ট্রের কংগ্রেস দল। গোটা ঘটনায় পানশালার বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছে পুলিশের তরফে।
৩১ ডিসেম্বরের রাত দেশের রেস্তোরাঁ, নাইটক্লাব ও পানশালাগুলি ভিড়ে ঠাসা থাকে। বিশেষ এই দিনে গ্রাহকদের বিনোদনের জন্য বাড়তি আয়োজন করেছিল মহারাষ্ট্রের পুণের এক পানশালা। উৎসবে যোগ দেওয়ার জন্য বিশেষ আমন্ত্রণপত্রও পাঠানো হয়েছিল তাদের তরফে। যেখানে আমন্ত্রণপত্রের পাশাপাশি ছিল একটি কন্ডোম এবং ওআরএসের প্যাকেট। এমন আমন্ত্রণপত্রের ভিডিও সোশাল মিডিয়ায় ভাইরাল হতেই ওই পানশালার বিরুদ্ধে সরব হয় কংগ্রেস। পুণের পুলিশ কমিশনার অমিতেশ কুমারের কাছে এই ঘটনায় পদক্ষেপের আর্জি জানানো হয়। কংগ্রেস নেতা অক্ষয় জৈন জানান, ‘আমরা পানশালা বা নাইটলাইফের বিরুদ্ধে নই। কিন্তু এই ধরনের আমন্ত্রণপত্র আসলে যুবসমাজকে পানশালার প্রতি আকর্ষিত করার একটি ব্যবসায়িক চমক। অভিযুক্ত ওই পাবের বিরুদ্ধে কড়া পদক্ষেপের আবেদন জানিয়েছি আমরা।
কংগ্রেসের তরফে অভিযোগ দায়ের করার পর গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। যদিও ওই পানশালার মালিকের দাবি, ‘কন্ডোম বিলি করা কোনও অন্যায় হতে পারে না। এ তো সচেতনতার প্রচার।’ সংস্থার তরফে জানানো হয়েছে, যুবসমাজকে সচেতন করতেই এমনটা করেছে তারা। যাতে দেশের যুবসমাজ সচেতনত, নিরাপদ যৌনজীবন ও দায়িত্বশীল হয়। সব মিলিয়ে বর্ষবরণের পার্টির আগেই বিতর্কের কেন্দ্রবিন্দুতে পুণের পানশালা।
সর্বশেষ খবর
-
মমতার তিরস্কার, শুভেন্দুর পুরস্কার! দময়ন্তী সেন-সহ ৬ আইপিএসকে স্বাধীনতা দিবসে সম্মান মুখ্যমন্ত্রীর
-
কলকাতা মেডিক্যালে মহিলা কর্মীর আত্মহত্যার চেষ্টা! নেপথ্যে কী কারণ?
-
কার্যালয়ে কার্তুজ, গোপন ডেরায় ইসিএলের নথি! দেড় মাস পর পুলিশের জালে বিধায়ক পুত্র ‘বাহুবলী’ প্রেমপাল
-
দিল্লির মুখ্যমন্ত্রীর বাড়িতে ‘তিজ’ উদযাপনে কাকলি-শতাব্দী-রচনারা, মেহেন্দি-সেলফিতে হুল্লোড়, শামিল কঙ্গনাও
-
অনুশীলন সমিতি থেকে হিন্দুস্তান রিপাবলিকান আর্মির সদস্য! ফিরে দেখা ঝাড়গ্রামের বিস্মৃতপ্রায় বিপ্লবীকে