নিজের ৯ বছরের মেয়েকে কুড়ুল দিয়ে কুপিয়ে খুন করলেন ‘গুণধর’ বাবা। স্কুলের মার্কশিট দেখিয়েছিল মেয়ে, তা দেখেই মেজাজ হারান যুবক। তিনি সন্দেহ করেন যে বালিকা নিজেই মার্কশিটের নম্বর পরিবর্তন করেছে। এর পরেই নৃশংস হত্যাকাণ্ড। খুন ধামাচাপা দিতে মেয়ের দেহ আগুনি পোড়ান অভিযুক্ত।
পুণে (Pune) জেলার অন্তর্গত হনুমানওয়াস্তি অঞ্চলের দেউলাগাও গ্রামের ঘটনা। বিষয়টি সামনে আসে রবিবার। যখন অভিযুক্ত ৩৩ বছরের শান্তারাম দুর্যধন চবনের ১০ বছরের ছেলে বিষয়টি তাঁর কাকাকে জানায়। পুলিশের বক্তব্য, অতি সামান্য কারণে মেয়েকে খুন করেছে চবন। বাবার কাছে ভালো সাজতে ৯ বছরের বালিকা নিজের এবং তাঁর ভাইয়ের মার্কশিটে নম্বর পরিবর্তন করেছিল। এতেই মেজাজ হারান অভিযুক্ত।
পুলিশ জানিয়েছে, কুড়ুল দিয়ে মেয়ের গলায় আঘাত করেন যুবক। তাতেই মৃত্যু হয় তার। এর পর হুঁশ ফিরতে প্রমাণ লোপাটে বাড়ির ভিতরেই মেয়ের মৃতদেহে আগুন লাগান চবন। ছেলে বিষয়টি কাকাকে জানানোর পর তিনি পুলিশে খবর দেন। ঘটনাস্থলে পৌঁছে বালিকার আধপোড়া দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠায় পুলিশ কর্মীরা। অভিযুক্তকে গ্রেপ্তার করে তদন্ত শুরু হয়েছে। প্রাথমিক ভাবে জানা গিয়েছে, চবন নিয়মিত মদ খেতেন। মনে করা হচ্ছে, মদ্যপ অবস্থাতেই মেয়েকে খুন করেছেন তিনি।
সর্বশেষ খবর
-
অক্টোপাসের মতো ছড়িয়ে টুলুর ‘হাত’, বছরে ২৫০-৩০০ কোটির দুর্নীতি! আদালতে বিস্ফোরক তথ্য
-
বিয়ে করলেই অ্যাকাউন্টে ঢুকবে ৫ লাখ! স্রেফ একটা ফর্ম ফিলআপেই কেল্লাফতে, জানুন খুঁটিনাটি
-
নবান্নে সপ্তম পে কমিশনের প্রথম বৈঠক, চালু হচ্ছে ওয়েবসাইট
-
বিদেশে ভারতের বিকৃত মানচিত্র দেখে প্রতিবাদ, বক্সার লভলিনাকে প্রশংসায় ভরালেন প্রধানমন্ত্রী
-
কলম্বিয়ায় বিধ্বংসী ভূমিকম্প! রিখটার স্কেলে মাত্রা ৭.৪, কম্পন অনুভূত ভেনেজুয়েলাতেও