৩ বছরের এক শিশুকন্যাকে ধর্ষণ করে খুনের অপরাধে ৬৫ বছরের এক বৃদ্ধকে ফাঁসির সাজা শোনাল পুণের আদালত। এই অপরাধকে ‘বিরলের মধ্যে বিরলতম’ আখ্যা দিয়ে আদালত জানিয়েছে, যে অপরাধ ওই বৃদ্ধ করেছে, তার সঙ্গে দয়ামায়ার কোনও সম্পর্ক নেই।
অপরাধীর নাম ভীমরাও কাম্বলে। জানা গিয়েছে, গত ১ মে পুণের নাসরাপুরের বাসিন্দা ওই ব্যক্তি ছোট্ট মেয়েটিকে খাবার ও সদ্যোজাত বাছুর দেখানোর লোভ দেখিয়ে স্থানীয় এক খাটালে নিয়ে যায়। আর সেখানেই তার সঙ্গে পাশবিক আচরণ করে। এরপর তার মুখ চেপে শ্বাসরোধ করে খুনও করে।
বিষয়টি প্রকাশ্যে আসে শিশুটি যথাসময়ে বাড়ি না ফেরার পরে। তার পরিবার সবদিকে খোঁজাখুঁজি করার সময় দেহটি খুঁজে পায়। এরপর তদন্তকারীরা সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখতেই নজরে পড়ে কাম্বলে মেয়েটিকে সঙ্গে করে নিয়ে যাচ্ছে পথ দিয়ে। এতেই তার বিরুদ্ধে সন্দেহ গাঢ় হয়। দ্রুত তাকে গ্রেপ্তার করে পুলিশ।
আরও পড়ুন:
জেলা ও দায়রা আদালতে মামলা উঠলে সরকারি আইনজীবী জানান, এক্ষেত্রে যে অপরাধ সংঘটিত হয়েছে তা নিঃসন্দেহে ‘বিরলের মধ্যে বিরলতম’। এই দাবির সঙ্গে সহমত হন বিচারক। জানিয়ে দেন, এই অপরাধের ক্ষেত্রে কোনও অনুকম্পাই দেখানো সম্ভব নয়। শিশুটির শরীরে আঘাতের চিহ্নের কথা উল্লেখ করে জানানো হয়, এই অপরাধ কতটা অমানবিক তা এখান থেকে বোঝা যাচ্ছে। কাম্বলের মধ্যে বিচার চলাকালীন কোনও রকমের অনুশোচনা দেখা যায়নি বলেও উল্লেখ করেন তিনি। শিশু ধর্ষণ ও হত্যা মামলায় অভিযুক্তকে দোষী সাব্যস্ত করার সময় বিচারক মন্তব্য করেন, কামনা চরিতার্থ করার উদ্দেশ্যেই সংঘটিত এই অপরাধ। এবং এতে এক ‘নিরপরাধ ও অসহায় শিশুকে’ নৃশংসভাবে নির্যাতন করা হয়েছিল। তিনি আরও বলেন, “এমন বয়সেও অভিযুক্তের লালসার তৃষ্ণা মেটেনি। বরং তা অত্যন্ত বিপজ্জনক এক পর্যায়ে পৌঁছেছে। নির্যাতিতার শরীরে যে আঘাতের চিহ্ন পাওয়া গেছে, তা মাত্র তিন বছরের একটি শিশুর প্রতি অভিযুক্তের অমানবিক আচরণকেই প্রতিফলিত করে।”
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
‘ডিম থেরাপি’ নিয়ে প্রথমবার মুখ খুলল এবিভিপি, উপাসনার উপর হামলা নিয়ে কী বক্তব্য?
-
‘এটা তো হওয়ারই ছিল’, হলিউডে সুযোগ পেয়েই কেন এমন বললেন বঙ্গতনয়া সায়নী?
-
পরকীয়ায় বাধা, প্রেমিকাকে সঙ্গে নিয়ে সন্তানদের সামনেই স্ত্রীকে খুন! হাড়হিম কাণ্ড ভরতপুরে
-
প্রতি আধঘণ্টায় ১ জনের মৃত্যু! কঙ্গোয় আরও মারাত্মক ইবোলা সংক্রমণ, প্রাণীদেহ থেকে ছড়াচ্ছে রোগ
-
কর্নাটকে নিষিদ্ধ হবে আরএসএস? সংঘকে চ্যালেঞ্জ করে ইঙ্গিতপূর্ণ মন্তব্য প্রিয়াঙ্ক খাড়গের