হেমন্ত মৈথিল, লখনউ: আগামী শনিবার অযোধ্যা মেতে উঠবে রামলালার প্রাণপ্রতিষ্ঠার প্রথম বর্ষপূর্তি উপলক্ষে। তিনদিনের ওই আচার অনুষ্ঠান পালনে বিপুল আয়োজন করেছে শ্রীরাম জন্মভূমি তীর্থক্ষেত্র ট্রাস্ট ও জেলা প্রশাসন। অভিষেক হবে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের হাতে। তিনিই রামলালার অভিষেক করবেন। প্রতিষ্ঠা দ্বাদশীর প্রথমদিন রামলালা সাজবেন পীতাম্বরীতে। সোনা ও রুপোর ফোঁটা পোশাক জুড়ে। পোশাকটি ১০ জানুয়ারি অযোধ্যায় পৌঁছবে। ১১ তারিখে সেই পোশাকেই সকলকে দর্শন দেবেন রামলালা।
১১০ জন ভিআইপি অংশ নেবেন এই অনুষ্ঠানে। সাধারণ মানুষরাও সুযোগ পাবেন রামলালার দর্শনের। অঙ্গদ টিলায় একটি জার্মান হ্যাঙ্গার তাঁবু টাঙানো হয়েছে। সেখানে সর্বোচ্চ ৫ হাজার মানুষ থাকতে পারবেন। অনুষ্ঠানের সূচনা হবে রামলালার অভিষেক দিয়ে। সকাল ১০টায় পঞ্চামৃত, সরযূ নদীর জল ইত্যাদি দিয়ে অভিষেক হবে তাঁর। অভিষেক-পূজন সমাপ্ত হলে কাঁটায় কাঁটায় ঠিক ১২টা ২০ মিনিটে শুরু হবে রামলালার মহা আরতি।
শ্রীরাম জন্মভূমি তীর্থক্ষেত্র ট্রাস্টের সাধারণ সম্পাদক চম্পত রাই জানিয়েছেন, ”ট্রাস্ট সিদ্ধান্ত নিয়েছে সাধারণ মানুষ, যাঁরা গত বছরের উদ্বোধনে থাকতে পারেননি তাঁদের আমন্ত্রণ জানানো হবে। তিনদিনের অনুষ্ঠানেই থাকতে বলা হয়েছে তাঁদের।”
সর্বশেষ খবর
-
চাপের মুখে ভারতের সাহায্য নিতে রাজি নেপাল, আটকে পড়া ভারতীয়দের হাল-হকিকত জানাল দিল্লি
-
‘মমতার অধঃপতন হয়েছে’, দল ছেড়ে প্রথম কর্মসূচিতেই তৃণমূলনেত্রীকে নিশানা কাকলির
-
‘ককরোচ’-সহ পড়ুয়াদের আন্দোলনই ‘টার্নিং পয়েন্ট’, সিপিএমের প্লেনামে নতুন পথের হদিশ
-
চালকের অশ্লীল স্পর্শ! চলন্ত অটো থেকে লাফিয়ে সম্ভ্রম বাঁচালেন তরুণী
-
‘কেন এরকম করল?’ বিশ্বকাপ জিতিয়েও বাদ, বোর্ডের সিদ্ধান্তে অবসরের কথাও ভাবেন হতাশ সূর্য