Advertisement
Sangbad Pratidin
  • ২৩ শ্রাবণ ১৪৩৩
  • রবিবার
  • ৯ আগস্ট ২০২৬
Prashant Kishor

তৃণমূলের কোটিপতিরা ফেল! বিভিন্ন দলকে ভোটে জিতিয়ে কত কোটির সম্পত্তির মালিক পিকে?

সামনেই বিহারের বাঁকিপুরে উপনির্বাচন। বিজেপি সভাপতি নীতীন নবীন ওই আসন থেকে বিধায়ক ছিলেন। এখন তিনি রাজ্যসভার সদস্য নির্বাচিত হয়েছেন। ফলে ওই কেন্দ্রে উপনির্বাচনের প্রয়োজন পড়েছে।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুলাই ১৪, ২০২৬, ১৫:০৮

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুলাই ১৪, ২০২৬, ১৫:০৮

options
link
তৃণমূলের কোটিপতিরা ফেল! বিভিন্ন দলকে ভোটে জিতিয়ে কত কোটির সম্পত্তির মালিক পিকে? zoom
বাঁকিপুরে উপনির্বাচনে প্রার্থী হিসাবে মনোনয়ন দিয়েছেন প্রশান্ত কিশোর।
Advertisement

একের পর এক দলকে ভোটে জেতার ব্রহ্মাস্ত্র বাতলে দিয়েছেন। এবার তিনি নিজে নামছেন নির্বাচনী রণাঙ্গনে। বাঁকিপুরে উপনির্বাচনে প্রার্থী হিসাবে মনোনয়ন দিয়েছেন প্রশান্ত কিশোর (Prashant Kishor)। তাঁর সম্পত্তির বহর দেখে চোখ কপালে উঠেছে আমজনতার। প্রায় ১০০ কোটির কাছাকাছি সম্পত্তি রয়েছে পিকের। আর তাঁর স্ত্রী সম্পত্তি ইতিমধ্যেই ১০০ কোটি ছাড়িয়েছে।

সোমবার বাবা হরিহরনাথ মন্দিরে পুজো দিয়ে মনোনয়ন জমা দেন পিকে। দলীয় সমর্থকদের ভিড়ে মিছিল করে যান মনোনয়ন জমা করতে। পরে প্রকাশ্যে এসেছে পিকের সম্পত্তির খতিয়ান। সবমিলিয়ে প্রায় ৯৬ কোটির সম্পত্তি রয়েছে তাঁর। স্থাবর সম্পত্তির পরিমাণ ২২.১৯ কোটি। সেই সঙ্গে রয়েছে ৭৩.৮৭ কোটির অস্থাবর সম্পত্তি। সেই তালিকায় রয়েছে গাজিয়াবাদের এক কমপ্লেক্সের দুটি ফ্ল্যাট। আরও দু’টি ফ্ল্যাটের ৫০ শতাংশ মালিকানা রয়েছে পিকের হাতে।

Advertisement

এছাড়াও পাটনার পাটলিপুত্র কলোনি, দিল্লির বসন্ত বিহার এবং বক্সারে বিরাট জমি রয়েছে পিকের। পারিবারিক গ্রামেও পিকের জমি রয়েছে। ভেদা ভেঞ্চার প্রাইভেট লিমিটেড নামে একটি সংস্থাও পিকের মালিকানাধীন। এই সংস্থাটি জন সুরাজ পার্টিকে মোটা অঙ্কের অনুদান দিয়ে থাকে। তবে ৫.৭৭ কোটি টাকার ঋণও রয়েছে পিকের নামে। অন্যদিকে, পিকের স্ত্রী, পেশায় আইনজীবী জাহ্নবী দাসের নামেও রয়েছে দু’টি ফ্ল্যাট এবং অন্যান্য সম্পত্তি। উল্লেখ্য, সদ্যসমাপ্ত বিধানসভা নির্বাচনে জাকির হোসেন, সমীর চক্রবর্তীর মতো তৃণমূলের একাধিক কোটিপতি প্রার্থী হয়েছিলেন। তাঁদের সকলকেই হারিয়ে দিয়েছেন পিকে।

দল ঘোষণা করলেও নিজে এতদিন ভোটে লড়েননি পিকে। দিনকয়েক আগে ভোটের ময়দানে অভিষেকের কথা ঘোষণা করেন। সামনেই বিহারের বাঁকিপুরে উপনির্বাচন। বিজেপি সভাপতি নীতীন নবীন ওই আসন থেকে বিধায়ক ছিলেন। এখন তিনি রাজ্যসভার সদস্য নির্বাচিত হয়েছেন। ফলে ওই কেন্দ্রে উপনির্বাচনের প্রয়োজন পড়েছে। নীতীন নবীনের ছেড়ে আসা ওই আসনটি বিজেপির শক্ত ঘাঁটি। বিজেপির সেই শক্ত ঘাঁটি থেকেই গেরুয়া শিবিরকে চ্যালেঞ্জ করতে চান পিকে। তাঁর কথায়, এটা স্রেফ তাঁর মনোনয়ন নয়, গোটা বিহারের পরিবর্তনের মনোনয়ন। 

Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.