Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ১১ ভাদ্র ১৪৩৩
  • শনিবার
  • ২৯ আগস্ট ২০২৬
Uttar Pradesh

জন্মদিন পালনের নামে তরুণীকে হোটেলে ধর্ষণ, ভিডিও ভাইরালের হুমকি! চাঞ্চল্য যোগীরাজ্যে

অভিযুক্তরা পলাতক , খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: সেপ্টেম্বর ২২, ২০২৪, ১৭:৩৯

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: সেপ্টেম্বর ২২, ২০২৪, ১৭:৩৯

options
link
জন্মদিন পালনের নামে তরুণীকে হোটেলে ধর্ষণ, ভিডিও ভাইরালের হুমকি! চাঞ্চল্য যোগীরাজ্যে zoom
প্রতীকী ছবি
Advertisement

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ফের এক দলিত তরুণীকে ধর্ষণের অভিযোগ উঠল উত্তরপ্রদেশে। ঘটনাটি ঘটেছে মাহোবা জেলায়। নির্যাতিতা তরুণীর পরিবারের অভিযোগ, পরিচিত দুই তরুণ নির্যাতিতার জন্মদিন পালনের নামে হোটেলে নিয়ে গিয়ে তাঁকে ধর্ষণ করে। ঘটনাটি ঘটেছে সেপ্টেম্বর মাসের শুরুর দিকে। কিন্তু তরুণী ভয়ে সেই কথা কাউকে বলেননি। অবশেষে শুক্রবার ঘটনাটি জানাজানি হয়। শনিবার থানায় অভিযোগ দায়ের করে পরিবার। পুলিশ জানিয়েছে, অভিযুক্তরা পলাতক। খোঁজে তল্লাশি চলছে। 

পরিবার ও পুলিশ সূত্রে জানা গিয়েছে, ৪ সেপ্টেম্বর বছর আঠারোর ওই তরুণীর জন্মদিন ছিল। অভিযোগ, সেই দিন প্রতিবেশি দুই তরুণ তাঁকে একটি হোটেলে নিয়ে যায়। সেখানে এক তরুণ ওই কলেজ পড়ুয়াকে ধর্ষণ করেন। অন্যজন ঘটনার ভিডিও করে বলেও অভিযোগ। সঙ্গে বিষয়টি কাউকে জানালে তা সোশাল মিডিয়ায় সেই ভাইরাল করে দেওয়ার হুমকিও দেওয়া হয় বলে জানিয়েছেন তরুণী। অবশেষে শুক্রবার পরিবারকে ঘটনার কথা জানান।

Advertisement

স্থানীয় পুলিশের এসএইচও জানান, ‘পরিচিত দুই যুবক তরুণীকে হোটেলে নিয়ে যায়।  একজন ধর্ষণ করে বলে অভিযোগ। শুক্রবার তরুণী অভিভাবককে এই ঘটনা জানান। শনিবার পরিবারের তরফ থেকে অভিযোগ জানানো হয়। অভিযুক্তরা পলাতক। তদন্ত শুরু হয়েছে।’

Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.