Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২১ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • শুক্রবার
  • ৫ জুন ২০২৬
PM Modi

জ্বালানি সাশ্রয়ে প্রধানমন্ত্রী মোদির কনভয়ে মাত্র দু’টি গাড়ি? চর্চায় ভাইরাল ভিডিও

বুধবারই সংবাদমাধ্যম সূত্রে জানা গিয়েছিল, প্রধানমন্ত্রীর নিরাপত্তার দায়িত্বে থাকা স্পেশাল প্রোটেকশন গ্রুপ (এসপিজি)-কে নির্দেশ দেওয়া হয়েছে, তাঁর কনভয়ের গাড়ির সংখ্যা ৫০ শতাংশ কমানোর জন্য। এই পদক্ষেপের জেরে নিরাপত্তায় যাতে কোনও খামতি না থাকে তা নিশ্চিত করে নির্দেশ বাস্তবায়নের কাজ শুরু হয়েছে। পাশাপাশি, আরও একটি সূত্রে দাবি করা হয়েছে, প্রধানমন্ত্রী নিজের কনভয়ে বৈদ্যুতিন গাড়ির ব্যবহার বাড়ানোর নির্দেশ দিয়েছেন।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মে ১৩, ২০২৬, ২০:০৯

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মে ১৩, ২০২৬, ২০:০৯

options
link
জ্বালানি সাশ্রয়ে প্রধানমন্ত্রী মোদির কনভয়ে মাত্র দু’টি গাড়ি? চর্চায় ভাইরাল ভিডিও zoom
মোদির কনভয়ে গাড়ির সংখ্যায় কাটছাঁট।

পশ্চিম এশিয়ার যুদ্ধের জেরে বিশ্বব্যাপী জ্বালানি সংকট সৃষ্টি হয়েছে। রবিবার জ্বালানি সাশ্রয়ে দেশবাসীকে একগুচ্ছ আর্জি জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Modi)। এবার কি নিজেও সেই পথে হাঁটলেন? নজিরবিহীন পদক্ষেপ করে নিজের কনভয়ে গাড়ির সংখ্যা কমিয়ে একবারে ২-এ নামিয়ে আনলেন প্রধানমন্ত্রী? একটি ভাইরাল ভিডিও ঘিরে তেমনই চর্চা চলছে। 

দিল্লিতে মোদির এই সীমিত কনভয়ের একটি ভিডিও ইতিমধ্যেই ভাইরাল হয়েছে (যদিও ভিডিওর সত্যতা যাচাই করেনি সংবাদ প্রতিদিন ডিজিটাল)। দাবি করা হচ্ছে, দিল্লির রাস্তায় মোদির সঙ্গে রয়েছে মাত্র দু’টি চারচাকা গাড়ি। সাধারণত প্রধানমন্ত্রীর কনভয়ে অ্যাম্বুল্যান্স, এসকর্ট ভ্যান, জ্যামার ইউনিট-সহ ১২ থেকে ১৫টি গাড়ি থাকে। কিন্তু জ্বালানি সাশ্রয়ে এসবই ছেঁটে ফেলে ছোট করা হয়েছে কনভয়। যদিও বিষয়টি নিয়ে প্রধানমন্ত্রী কিংবা সরকারের তরফে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি।

Advertisement

প্রসঙ্গত, বুধবারই সংবাদমাধ্যম সূত্রে জানা গিয়েছিল, প্রধানমন্ত্রীর নিরাপত্তার দায়িত্বে থাকা স্পেশাল প্রোটেকশন গ্রুপ (এসপিজি)-কে নির্দেশ দেওয়া হয়েছে, তাঁর কনভয়ের গাড়ির সংখ্যা ৫০ শতাংশ কমানোর জন্য। এই পদক্ষেপের জেরে নিরাপত্তায় যাতে কোনও খামতি না থাকে তা নিশ্চিত করে নির্দেশ বাস্তবায়নের কাজ শুরু হয়েছে। পাশাপাশি, আরও একটি সূত্রে দাবি করা হয়েছে, প্রধানমন্ত্রী নিজের কনভয়ে বৈদ্যুতিন গাড়ির ব্যবহার বাড়ানোর নির্দেশ দিয়েছেন। একইসঙ্গে এটাও জানিয়ে দিয়েছেন, বৈদ্যুতিন গাড়ি ব্যবহারের জন্য নতুন করে কোনও গাড়ি কেনা যাবে না।

 

উল্লেখ্য, পশ্চিম এশিয়ার যুদ্ধের জেরে যে সংকট তৈরি হয়েছে, তা চলে এসেছে ভারতের দুয়ারেও। এই পরিস্থিতিতে রবিবার দেশবাসীকে সংযমী হওয়ার বার্তা দিয়ে একগুচ্ছ আর্জি জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। একদিকে যেমন করোনাকালের কথা স্মরণ করিয়ে আমজনতাকে বাড়ি থেকে কাজ (ওয়ার্ক ফ্রম হোম) করার পরামর্শ দিয়েছেন। অন্যদিকে, আগামী একবছর বিদেশযাত্রা কিংবা বিদেশে গিয়ে বিয়ের পরিকল্পনাও আপাতত কাটছাঁট করার আর্জি জানিয়েছেন মোদি। একইসঙ্গে পেট্রোল-ডিজেলের ব্যবহার হ্রাস, ভোজ্য তেলের ব্যবহার হ্রাস এবং সোনা কেনাও কমিয়ে আনারও আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী।

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.