Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ৩১ শ্রাবণ ১৪৩৩
  • সোমবার
  • ১৭ আগস্ট ২০২৬
PM Modi on Tarapith Fire

তারাপীঠের ‘বিদেশিনী’ বিপর্যয়ে শোকজ্ঞাপন প্রধানমন্ত্রীর, ‘কাউকে রেয়াত নয়’, বললেন মর্মাহত শুভেন্দু

সোমবার ভোরে তারাপীঠের 'বিদেশিনী' হোটেলে ভয়ংকর অগ্নিকাণ্ডে মৃত্যু হয়েছে ৮ জনের।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: আগস্ট ১৭, ২০২৬, ১৫:১৪

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: আগস্ট ১৭, ২০২৬, ১৫:১৪

options
link
তারাপীঠের ‘বিদেশিনী’ বিপর্যয়ে শোকজ্ঞাপন প্রধানমন্ত্রীর, ‘কাউকে রেয়াত নয়’, বললেন মর্মাহত শুভেন্দু zoom
তারাপীঠের 'বিদেশিনী' বিপর্যয়ে শোকজ্ঞাপন প্রধানমন্ত্রী ও মুখ্যমন্ত্রী।
Advertisement

তারাপীঠের ‘বিদেশিনী’ হোটেলে ভয়ংকর অগ্নিকাণ্ডে (Tarapith Hotel Fire) মৃত্যু হয়েছে কমপক্ষে ৮ জনের। দগ্ধ অবস্থায় চিকিৎসাধীন বেশ কয়েকজন। সোমবার দুপুরে এক্স হ্যান্ডেলে এই ঘটনায় শোকজ্ঞাপন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Modi)। আহতদের দ্রুত আরোগ্য কামনা করলেন তিনি। তারাপীঠ কাণ্ডে মর্মাহত মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী সোশাল মিডিয়ায় লিখলেন, ‘সবরকম প্রচেষ্টা সত্ত্বেও ৮ জনের মর্মান্তিক মৃত্যু এড়ানো যায়নি। পবিত্র শ্রাবণ মাসের শেষ সোমবার পুজো দেওয়ার জন্য ওই হোটেলের অতিথিরা তারাপীঠের মন্দির নগরীতে এসেছিলেন। যাঁরা তাঁদের আপনজনদের হারিয়েছেন, তাঁদের প্রতি আমার গভীর শোক ভাষায় প্রকাশ করা সম্ভব নয়।’ দোষীরা কেউ ছাড়া পাবেন না, সাফ জানালেন তিনি।

 

Advertisement

ঘটনার সূত্রপাত সোমবার ভোরে। সাড়ে ৪টে নাগাদ তারাপীঠ থানার ঢিল ছোড়া দূরে পুকুরপাড়ে অবস্থিত ‘বিদেশিনী’ নামে একটি বেসরকারি হোটেলের গ্রাউন্ড ফ্লোরে আচমকাই আগুন লাগে। স্বাভাবিকভাবেই আবাসিক ঘুমিয়ে ছিলেন। ধোঁয়ায় যখন সকলের ঘুম ভাঙে ততক্ষণে আগুন বিরাট আকার নিয়েছে। হোটেলের ভিতর থেকে ধোঁয়া ও আগুন বেরোতে দেখে স্থানীয়রাই খবর দেন পুলিশ ও দমকলকে। দীর্ঘ চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনেন দমকলকর্মীরা। শেষ পাওয়া খবর অনুযায়ী অগ্নিকাণ্ডের ঘটনায় মৃত্যু হয়েছে ৮ জনের। এখনও হাসপাতালে চিকিৎসাধীন অনেকেই। 

7 death due to fire in Tarapith Hotel in Birbhum
তারাপীঠের হোটেলে অগ্নিকাণ্ড, মৃত ৮।

সোমবার দুপুরে মৃতদের পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। লিখলেন, ‘পশ্চিমবঙ্গের বীরভূমে অগ্নিকাণ্ডের জেরে প্রাণহানির ঘটনায় আমি গভীরভাবে শোকাহত। যাঁরা তাঁদের প্রিয়জনদের হারিয়েছেন, তাঁদের প্রতি আমি সমবেদনা জানাচ্ছি। আমি আহতদের দ্রুত আরোগ্য কামনা করছি। স্থানীয় প্রশাসন এই দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের সহায়তা প্রদান করছে।’ এক্স হ্যান্ডেলের মৃতদের নাম প্রকাশ করে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী লিখেছেন, ‘পুলিশ সুপার, জেলাশাসক, স্থানীয় বিধায়ক শ্রী ধ্রুব সাহা এবং দমকল বিভাগের প্রতিমন্ত্রী শ্রী কৌশিক চৌধুরী বর্তমানে ঘটনাস্থলে উপস্থিত রয়েছেন। তাঁরা উদ্ধারকাজ তদারকি করছেন এবং মেঘালয় সরকার ও আলিপুরদুয়ারের স্থানীয় প্রশাসনের সঙ্গে সমন্বয় বজায় রেখে কাজ করছেন, যাতে ক্ষতিগ্রস্ত ও মৃতদের পরিবার এই কঠিন সময়ে প্রয়োজনীয় সব রকম সহায়তা পায়।’ সেখানেই মুখ্যমন্ত্রী লিখেছেন, অগ্নিকাণ্ডের মূল কারণ অনুসন্ধানে রাজ্য সরকার কঠোর পদক্ষেপ গ্রহণ করেছে। ঘটনার জন্য যারা দায়ী, তাদের রেহাই দেওয়া হবে না। 

 

 

এক্স হ্যান্ডেলে মৃতদের পরিবারের পাশে থাকার আশ্বাস দিয়েছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। লিখেছেন, ‘তারাপীঠে ঘটে যাওয়া আকস্মিক ও মর্মান্তিক অগ্নিকাণ্ডের ঘটনায় আমি গভীরভাবে শোকাহত ও ব্যথিত। এই ভয়াবহ দুর্ঘটনায় যাঁরা প্রাণ হারিয়েছেন, তাঁদের আত্মার শান্তি কামনা করছি। যাঁরা প্রিয়জনদের হারিয়েছেন এবং সর্বস্বান্ত হয়েছেন, ঈশ্বর তাঁদের এই অসহনীয় শোক সহ্য করার শক্তি দিন। পাশাপাশি, যাঁরা বর্তমানে আহত অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন, তাঁদের দ্রুত ও সম্পূর্ণ আরোগ্য কামনা করছি।’ 

Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.