Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২৮ ভাদ্র ১৪৩৩
  • মঙ্গলবার
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
PM Modi

‘ধর্মকে কলঙ্কিত করতেই ব্যর্থতার নাম দিয়েছিল হিন্দু গ্রোথ রেট’, কংগ্রেসকে বেনজির তোপ মোদির

কী এই হিন্দু গ্রোথ রেট? কেন বিরোধিতা করলেন প্রধানমন্ত্রী? মোদির দাবি, গত ১২ বছরে এনডিএ সরকার দেখিয়ে দিয়েছে, সদিচ্ছা নিয়ে সরকার চালালে বিকাশ হয়। দ্রুত গতিতেই বিকাশ হয়।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুন ১০, ২০২৬, ২০:২৪

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুন ১০, ২০২৬, ২০:২৪

options
link
‘ধর্মকে কলঙ্কিত করতেই ব্যর্থতার নাম দিয়েছিল হিন্দু গ্রোথ রেট’, কংগ্রেসকে বেনজির তোপ মোদির zoom
নরেন্দ্র মোদি! ফাইল ছবি।
Advertisement

এনডিএ সরকারের দ্বাদশ বর্ষপূর্তিতে কংগ্রেসকে বেনজির তোপ দাগলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তাঁর দাবি, কংগ্রেস দেশকে সবরকমভাবে পঙ্গু করে রেখেছিল। সেই নীতিপঙ্গুত্ব থেকে দেশকে বের করে এনেছে এনডিএ। প্রধানমন্ত্রীর দাবি, কংগ্রেস আমাদের বিশ্বাস করতে শিখিয়েছিল, এই দেশে দ্রুত উন্নয়ন হতেই পারে না। নিজেদের ব্যর্থতার নাম দিয়েছিল ‘হিন্দু গ্রোথ রেট’।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির অভিযোগ, “কংগ্রেস আমলে উন্নয়নের গতি এতটাই মন্থর ছিল যে দেশবাসীকে বিশ্বাস করতে শেখানো হয়েছিল, এই দেশে দ্রুতগতিতে উন্নয়ন হওয়া সম্ভবই না। নিজেদের কম উন্নয়নের গতিকে ওরা নাম দিয়েছিল হিন্দু গ্রোথ রেট।” প্রধানমন্ত্রীর দাবি, এটা নিজেদের ব্যর্থতা ঢাকার পাশাপাশি দেশের সংখ্যাগরিষ্ঠ হিন্দুদের কলঙ্কিত করার চেষ্টা। মোদির বক্তব্য, “ব্যর্থতা ওদের। নীতিহীনতা ওদের। অথচ নাম দেওয়া হয়েছিল দেশের সংখ্যাগুরু জনতার নামে। যাতে কলঙ্ক একটা ধর্মের হয়।”

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

কী এই হিন্দু গ্রোথ রেট? আসলে দেশের স্বাধীনতার পর প্রথম ৩ দশক দেশকে নানারকম প্রতিকূলতার বিরুদ্ধে লড়তে হয়েছে। সেসময় দেশের সার্বিক আর্থিক বৃদ্ধির গতি ছিল কমবেশি ৩.৫ থেকে ৪ শতাংশ। ১৯৭৮ সালে অর্থনীতিবিদ রাজ কৃষ্ণ ওই কম জিডিপি বৃদ্ধির হারের নাম দিয়েছিলেন ‘হিন্দু গ্রোথ রেট।’ অর্থনীতিবিদ কৃষ্ণর দাবি ছিল, হিন্দুদের জীবনযাপনের ধরনই দেশের কম বৃদ্ধির মূল কারণ ছিল। তাৎপর্যপূর্ণভাবে তৎকালীন সরকার সেভাবে ওই তত্ত্বের বিরোধিতা করেননি। ফলে ওই তত্ত্ব বেশ জনপ্রিয় হয়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবার দাবি করলেন, আসলে কংগ্রেস সেসময় নিজেদের ব্যর্থতা ঢাকতে হিন্দুদের ঢাল বানিয়েছিল। ওই উন্নয়নের হারের আসল নাম হওয়া উচিত ছিল কংগ্রেস গ্রোথ রেট।

মোদির দাবি, গত ১২ বছরে এনডিএ সরকার দেখিয়ে দিয়েছে, সদিচ্ছা নিয়ে সরকার চালালে বিকাশ হয়। দ্রুত গতিতেই বিকাশ হয়। নিয়ত(সদিচ্ছা)-নীতি-নির্ণয়(সিদ্ধান্ত) একসঙ্গে কাজ করলে বিকাশের গতি কেমন হয়, সেটা দেশ দেখেছে। মোদির প্রশ্ন, “১২ বছর এত কিছু হলে এত বছরে কেন হল না?”

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.