ফুকেট-দিল্লিগামী এয়ার ইন্ডিয়ার বিমান দুর্ঘটনার তদন্তে নয়া তথ্য। গাঁজা সেবন করেই চালকের আসনে ছিলেন পাইলট। এর জেরেই ঘটে দুর্ঘটনা। শুধু তাই নয়, দ্বিতীয় ডোপ পরীক্ষাতেও ফেল করেছেন পাইলট। সূত্র মারফত এমনটাই জানা যাচ্ছে।
রবিবার প্রথম ডোপ পরীক্ষায় ফেল করেন পাইলট। তাঁর শরীরে সাইকোঅ্যাক্টিভ পদার্থের উপস্থিতি ধরা পড়েছিল। এর কিছু সময় পর আরও একটি পরীক্ষা করা হয়। মঙ্গলবার একটি সূত্র জানায়, সেই পরীক্ষার ফলাফলও পজিটিভ এসেছে। পরীক্ষায় নিশ্চিত হওয়া গিয়েছে যে, ওই পাইলট গাঁজা সেবন করেছিলেন। বলে রাখা ভালো, থাইল্যান্ডে গাঁজা সহজেই পাওয়া যায়। সেখানে গাঁজা সেবন বৈধ। ফলে এই মাদক বিক্রয়কেন্দ্রের সংখ্যাও প্রচুর। তবে সম্প্রতি সেখানে বেশ কিছু বিধিনিষেধ আরোপ করা হয়েছে। এদিন একটি বিবৃতিতে অসামরিক বিমান পরিবহন মন্ত্রক জানিয়েছে, এয়ারক্রাফট অ্যাক্সিডেন্ট ইনভেস্টিগেশন ব্যুরো (এএআইবি) দুর্ঘটনার তদন্ত শুরু করেছে।
আরও পড়ুন:
উল্লেখ্য, গত ৪ আগস্ট দুর্ঘটনার কবলে পড়ে এআই ২৩৭৯ উড়ানটি। থাইল্যান্ডের শহর ফুকেট থেকে আসছিল সেটি। দিল্লি নামার কিছুটা সময় আগে আচমকা সজোরে ঝাঁকুনি। প্রায় ৩০০ ফুট নিচে নেমে যায় বিমানটি। এর জেরে ১১ জন যাত্রী ও ৪ জন বিমানকর্মী আহত হন। যদিও এয়ার ইন্ডিয়ার তরফে জানানো হয়েছে, কারও বড়সড় আঘাত লাগেনি। সমাজমাধ্যমে ছড়িয়ে পড়া একাধিক ছবি, ভিডিওতে দেখা গিয়েছে, তীব্র ঝাঁকুনির কারণেই এয়ার ইন্ডিয়ার ওই বিমানের মধ্যে ক্ষয়ক্ষতি হয়েছে। একাধিক জায়গায় ফাটল দেখা গিয়েছে। সূত্রের খবর, দুই পাইলটকে আপাতত বিমান চালানোর দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়েছে।
সর্বশেষ খবর
-
প্রধান বিচারপতির ককরোচ শব্দের অপব্যবহার! কেন্দ্র, সিবিআইকে নোটিস শীর্ষ আদালতের
-
পরপর ট্রান্সফরমার বিকল! লিফট বন্ধ-জলের আকাল, বিদ্যুৎ বিভ্রাটে জেরবার দক্ষিণ কলকাতার বিস্তীর্ণ এলাকা
-
লক্ষ্য সম্পর্ক দৃঢ় করা, স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে পাঁচ রাজ্যের প্রতিনিধিদের আমন্ত্রণের সিদ্ধান্ত
-
পানমশলা আর বিক্রি করা যাবে না প্লাস্টিকের প্যাকেটে, নয়া ব্যবহারবিধি কেন্দ্রের
-
রাজ্যে শিল্প আনতে বন্ধ হোক লাল ফিতের ফাঁস, তোলাবাজি! বণিকমহলের মতামত শুনলেন মন্ত্রীরা