Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ৭ ভাদ্র ১৪৩৩
  • মঙ্গলবার
  • ২৫ আগস্ট ২০২৬
PM Modi

‘বাংলায় নির্ভয়ে ভোট দিয়েছে মানুষ, ঐতিহাসিক জয়ের মুখে বিজেপি’, দাবি ‘আত্মবিশ্বাসী’ মোদির

এইসঙ্গে মোদি বলেন, "আমি আত্মবিশ্বাসী যে এই পাঁচটি রাজ্যের নির্বাচনে বিজেপি জয়ের এক ঐতিহাসিক হ্যাটট্রিক সম্পন্ন করতে চলেছে।"

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: এপ্রিল ২৯, ২০২৬, ১৬:৫২

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: এপ্রিল ২৯, ২০২৬, ১৬:৫২

options
link
‘বাংলায় নির্ভয়ে ভোট দিয়েছে মানুষ, ঐতিহাসিক জয়ের মুখে বিজেপি’, দাবি ‘আত্মবিশ্বাসী’ মোদির zoom
বাংলায় শান্তিপূর্ণ নির্বাচন 'অকল্পনীয়', মন্তব্য মোদির।
Advertisement

“নির্ভয়ে ভোট দিচ্ছে পশ্চিমবঙ্গের মানুষ। আজকের দিনটি গণতন্ত্রের জন্য গুরুত্বপূর্ণ। ঐতিহাসিক জয় পেতে চলেছে বিজেপি।” বুধবার উত্তরপ্রদেশের হরদইতে গঙ্গা এক্সপ্রেসওয়ে উদ্বোধনে আত্মবিশ্বাসী মন্তব্য করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Modi)। এইসঙ্গে ‘নমো’র দাবি, ভোটের বর্ধিত শতাংশের হার প্রমাণ করে গণতন্ত্রের শক্তি বাড়াতে এবং উন্নয়নের পক্ষে দাঁড়াতেই বাংলার মানুষ নিজেদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করেছেন। এইসঙ্গে মোদি মন্তব্য করেছেন, “আমি আত্মবিশ্বাসী যে এই পাঁচটি রাজ্যের নির্বাচনে বিজেপি জয়ের এক ঐতিহাসিক হ্যাটট্রিক সম্পন্ন করতে চলেছে।”

২০২৬ সালে বিধানসভা নির্বাচন অসম, তামিলনাড়ু, কেরল, পুদিচেরি এবং পশ্চিমবঙ্গে। দক্ষিণের দুই রাজ্য বাদ দিয়ে পশ্চিবঙ্গ-সহ বাকি তিন রাজ্যে জয় পেতে চলেছে বিজেপি। এমনটাই দাবি করলেন মোদি। হরদইতে ভাষণে তিনি বলেন, “৪ঠা মে-র ফলাফল উন্নত ভারত গড়ার সংকল্পকে আরও দৃঢ় করবে। তা দেশের উন্নয়নের গতিতে নতুন শক্তি সঞ্চার করবে।” পশ্চিমবঙ্গে ভোটদান নিয়ে রীতিমতো উচ্ছ্বাস প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, “আজ গণতন্ত্রের জন্য একটি গুরুত্বপূর্ণ দিন। বাংলায় দ্বিতীয় দফার ভোটগ্রহণ চলছে এবং খবর অনুযায়ী, প্রথম দফার মতোই বিপুল সংখ্যায় মানুষ ভোট দিতে আসছেন। সোশাল মিডিয়ায় তেমন ছবি ছড়িয়ে পড়ছে।”

এর পর মোদি সাম্প্রতিক নির্বাচনের ফলাফলের কথা উল্লেখ করে বলেন, “বিহারে বিজেপি ও এনডিএ ঐতিহাসিক জয় পেয়েছে। গুজরাট পৌরসভা নির্বাচনের ফলাফল গতকাল সামনে এসেছে, বিজেপি প্রায় ৮৫টি আসনে জয়লাভ করেছে।” এর পরেই দাবি, “আমি আত্মবিশ্বাসী যে পাঁচ রাজ্যের নির্বাচনেও বিজেপি ঐতিহাসিক জয়ের হ্যাটট্রিক করবে।” এদিন বাংলর ভোটহিংসা নিয়ে কার্যত কটাক্ষ করেন মোদি। গত ছয় থেকে সাত দশকে পশ্চিমবঙ্গের নির্বাচনে রক্ত না ঝরার ঘটনাকে ‘অকল্পনীয়’ বলেন তিনি।  

Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.