‘কারও পৌষমাস তো কারও সর্বনাশ’। প্রকৃতির রোষে শয়ে শয়ে মানুষের মৃত্যু হয়েছে নেপালে। ভেসে গিয়েছে ঘরবাড়ি। এদিকে এই দুর্যোগে আখের গোছাতে নেমে পড়েছেন একদল মানুষ। নদীতে ভেসে আসা রান্নার গ্যাসে সিলিন্ডার, ঘরবাড়ির অংশ, কাঠের সামগ্রী তুলে নিয়ে যাচ্ছেন অনেকে। প্রাণের ঝুঁকি নিয়ে নদীতে ভেসে আসা এইসব সামগ্রীর লুটের ভিডিও ভাইরাল হয়েছে সোশাল মিডিয়ায়। যা দেখে নিন্দায় সরব হয়েছেন নেটিজেনরা।
এই বিষয়ে আরও খবর
সোশাল মিডিয়ায় এমন একাধিক ভিডিও ভাইরাল হতে শুরু করেছে। একটি ভিডিওতে দেখা যাচ্ছে, নেপাল রসুয়া জেলায় ভয়ংকর তাণ্ডব (Nepal Flood) চালানোর পর কাদাজলে বিশাল পরিমাণ আবর্জনা বয়ে নিয়ে চলেছে নদী। তার পাড়ে ভিড় জমিয়েছেন শয়ে শয়ে মানুষ। সেই আবর্জনার মধ্য থেকে এক ব্যক্তি তুলে নিয়ে আসছেন রান্নার গ্যাসের সিলিন্ডার, কাঠের সামগ্রী-সহ নানা মূল্যবান জিনিস। এই ভিডিও সামনে আসতেই সরব হয়েছেন নেটিজেনরা।
A man was seen collecting gas cylinders from a swollen river in Nepal after deadly floods swept away people and buildings. pic.twitter.com/WTPxcYCLKT
— SriSathya (@sathyashrii) August 27, 2026
সোশাল মিডিয়ায় এক ব্যক্তি লিখেছেন, ‘মানুষের মানবিকতা যে কতখানি নিচে নেমে গিয়েছে তার জ্বলন্ত উদাহরণ এটি।’ কেউ লিখেছেন, ‘শয়ে শয়ে মানুষের মৃত্যু হয়েছে অথচ এরা তাদের জিনিসপত্র লুট করে বিজয় হাসি হাসছে। এর চেয়ে লজ্জার আর কী হতে পারে?’ আবার কেউ লিখেছেন, ‘বিপদে সুযোগ।’ জানা যাচ্ছে, ভাইরাল হওয়া ভিডিওগুলি মূলত নেপাল ও বিহার সীমান্তবর্তী অঞ্চলের। উপর থেকে ভেসে আসা সকল সামগ্রী জড়ো হয়েছে এইসব অঞ্চলে সেখানেই চলছে লুট।
ज्यान जोखिममा राखेर यो के गरेको!? ज्यान भन्दा ठूलो सिलिन्डर हो !?#fbreels #reelsviralシ #highlight #nepal pic.twitter.com/j9OMty2tpO
— Nirmal Prasai🇳🇵 (@NirmalPrasai5) August 26, 2026
উল্লেখ্য, গত বুধবার সকালে ভোটেকোশী নদীর ভয়ংকর হড়পা বানে তছনছ হয়ে গিয়েছে নেপাল। এখনও পর্যন্ত এই বিপর্যয় ১৭৫ জনের মৃত্যু হয়েছে। নিখোঁজ অন্তত ৭৫০ জন। যার মধ্যে রয়েছেন ৩০০ জন ভারতীয়। এই ভোটেকোশী নদী তিব্বত থেকে উৎপন্ন হয়ে নেপালে প্রবেশ করেছে। এখানে সুনকোশী নদীর সঙ্গে মিলিত হয়েছে। পরে এই নদী সপ্তকোশী নদীতে পরিণত হয়ে ভারতের বিহারে প্রবেশ করেছে।
এই বিষয়ে আরও খবর
সর্বশেষ খবর
-
অফিস টাইমে ফের মেট্রো বিভ্রাট, চরম দুর্ভোগে যাত্রীরা
-
পুজোর আগে সিভিক ভলান্টিয়ারদের জন্য সুখবর, কবে ঢুকবে বেতনের বাড়তি ২ হাজার? জানিয়ে দিল রাজ্য
-
মোদির জনপ্রিয়তায় খামতি নেই, এখন ভোট হলে কত আসন পাবে এনডিএ? কী বলছে দেশ?
-
মুখ্যমন্ত্রী হওয়ার পর চলতি সপ্তাহেই প্রথমবার বীরভূম সফর, কী বার্তা দেবেন শুভেন্দু?
-
বয়কটের হ্যাটট্রিক! প্রধান বিচারপতিকে আমন্ত্রণের প্রতিবাদে ফের সরব পড়ুয়ারা, বাতিল সমাবর্তন



